ঢাকা • ৬ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও হাম-ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ শিক্ষকনেতার বিরুদ্ধে হয়রানিমূলক তদন্ত নোটিশ প্রত্যাহারের দাবিতে মুরাদনগরে শিক্ষকদের সমাবেশ বাঙ্গরায় ‘ডাবল টিভি কাপ মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ এর ফাইনালে ওমর কায়সান ফুটবল একাদশ বিজয়ী জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সঙ্গে কে. এম. মোজিবুল হকের সৌজন্য সাক্ষাৎ মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা সফর: অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কুমিল্লার আলোচিত ত্রিপল মার্ডার: জীবিত দুই মেয়েকে হত্যার পরিকল্পনার অভিযোগ মাদক থেকে যুবসমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই - কে এম মুজিবুল হক বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ১৪ ঘণ্টা পর দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ফেরত দিলো বিএসএফ কুমিল্লা সীমান্তে ভারতীয় নাগরিকদের হাতে আটক বাংলাদেশের দুই পুলিশ সদস্য বিএসএফের হেফাজতে

সিলেটে অসহায় ও দুস্থদের মাঝে নিরাময় ফাউন্ডেশনরের ইফতার ও ঈদসামগ্রী বিতরণ

অনলাইন সংস্করণ
৩ মে ২০২১, ৬:০৯ পূর্বাহ্ণ • ৮০ বার পঠিত
সিলেটে অসহায় ও দুস্থদের মাঝে নিরাময় ফাউন্ডেশনরের ইফতার ও ঈদসামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিনিধিঃ
“সফল আলোর প্রত্যয়ে” এই স্লোগান কে ধারণ করে করোনা ভাইরাস মহামারিতে নিরাময় ফাউন্ডেশন সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে রোজাদার ও কর্মহীন অসহায় দুঃস্থদের মাঝে আজ শুক্রবার বিকাল ৫.০০ ঘটিকায় ইসলামপুর বাজার (মেজরটিলা),সিলেট এ ইফতার বিতরণ করা হয় । এই ইফতার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন-নিরাময় ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক ডাঃ সব্যসাচী রায় শাওন, স্থায়ী সদস্য আব্বাস উদ্দিন সহ উপস্থিত অন্যান্য ব্যক্তিবর্গ। নিরাময় ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডাঃ সব্যসাচী রায় শাওন বলেন, ‘রমজান মাসে সকল মুসলমানদের সাধারণত খরচ একটু বেশি হয়। যারা অন্যান্য বছরই রমজান মাসে ইফতার জোগাড় করতে হিমশিম খায়, এ বছর তারা চরম শোচনীয় দিন যাপন করছে। তাই নিরাময় ফাউন্ডেশন মাসব্যাপী কর্মসূচি ও ১লা মে নিরাময় ফাউন্ডেশনের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রতিদিন ইফতার বিতরণ করে যাচ্ছে। তিনি আরো বলেন, ‘ দুর-অবস্থার মাঝে নিরাময় ফাউন্ডেশন এসব পরিবারের মাঝে ইফতার সামগ্রী তুলে দিয়ে অন্তত তাদের মুখে সীমিত সময়ের জন্য হাসি ফোঁটাতে চেষ্টা করেছি। নিরাময় ফাউন্ডেশন পক্ষে থেকে এই রমজানে মাসব্যাপী ইফতার সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে এবং মানবসেবা ও আল্লাহর সন্তুষ্টিই এই ফাউন্ডেশনের একমাত্র লক্ষ্য।

আরও পড়ুন