ঢাকা • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও

স্কুল শিক্ষার্থীর ভিডিও ধারণ; গ্রেপ্তার ২

অনলাইন সংস্করণ
৫ নভেম্বর ২০২০, ৪:০৩ অপরাহ্ণ • ৭১ বার পঠিত
স্কুল শিক্ষার্থীর ভিডিও ধারণ; গ্রেপ্তার ২
অনলাইন ডেস্কঃ
মুন্সিগঞ্জে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণ ও ভিডিও চিত্র ধারণ করার অভিযোগে ধর্ষক মো. সুমন (২৪) ও সুমন মিয়াকে (২৯) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকালে, শহরের মানিকপুর এলাকার মোসা: তারানা আলীর টিনসেড বাড়িতে এ ধর্ষনের ঘটনা ঘটে। বুধবার (৪ নভেম্বর) ওই শিক্ষার্থী সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। পরে, বুধবার দিবাগত রাতে অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত মো. সুমন মুন্সীগঞ্জ শহরের খালইষ্ট এলাকার আ: হান্নান মিয়ার ছেলে ও সুমন মিয়া উত্তর ইসলামপুর এলাকার আবুল কাশেমের ছেলে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকালে, গ্রেপ্তারকৃতদের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হলে বিচারক রবিবার (৮ নভেম্বর) রিমান্ড শুনানির দিন ধার্য করেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আনিচুর রহমান জানান, গত ৩ নভেম্বর বিকালের দিকে নবম শ্রেণির ওই ছাত্রী মানিকপুর এলাকায় বান্ধবির বাড়িতে যাওয়ার পথে দুই আসামি তার পথরোধ করে। পরে জোরপূর্বক মুখ চেপে ধরে মানিকপুর এলাকায় ফাঁকা বাড়িতে নিয়ে তাকে দুইজন মিলে ধর্ষণ করে। এসময় মো. সুমন মিয়া মোবাইল ফোনে ধর্ষণের ভিডিও ধারণ করে। তিনি আরো জানান, বিকালে অভিযুক্ত দুইজনকে হাজির করে ৭ দিনের রিমান্ড চাওয়া হলে বিচারক রবিবার রিমান্ড শুনানির দিন ধার্য করে।

আরও পড়ুন