ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

হীরামনিকে ধর্ষন ও হত্যার বিচার দেখে যেতে পারলেন না বাবা

অনলাইন সংস্করণ
২২ আগস্ট ২০২০, ২:০৮ অপরাহ্ণ ৬৪ বার পঠিত
হীরামনিকে ধর্ষন ও হত্যার বিচার দেখে যেতে পারলেন না বাবা
লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে আলোচিত স্কুলছাত্রী হীরামণি ধর্ষনও হত্যার বিচার দেখে যেতে পারলেন না তার বাবা হারুনুর রশিদ। শনিবার (২২ আগস্ট) সকালে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে নিজ বাড়িতেই তিনি মারা যান। তিনি দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন। ঘটনার পর তিনি আকুতি জানিয়েছিলেন, মৃত্যুর আগে যেন মেয়ের হত্যাকারীদের চিনতে এবং বিচার দেখে যেতে পারেন। কিন্তু সেটা আর হলো না। হারুনুর রশিদের মৃত্যুর বিষয়টি গোপীনাথপুর চম্পকা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি নিজাম উদ্দিন রনি নিশ্চিত করেছেন। তিনি জানান, হারুন দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মেয়ে হত্যার পর তিনি আরও ভেঙে পড়েন। জীবদ্দশায় তিনি মেয়ে হত্যার বিচার দেখে যেতে পারলেন না। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ১২ জুন দুপুরে ঘরে একা পেয়ে পালেরহাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী হীরামণিকে ধর্ষণের পর হত্যা করা হয়। ঘটনাটি দেশব্যাপী আলোচিত হয়েছে। ডাকসু ও লক্ষ্মীপুরসহ দেশের বিভিন্ন জেলায় হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। এদিকে এ ঘটনায় তরিকুল ইসলাম অয়ন, সুমন হোসেন ও আরিফ হোসেন নামে তিনজন কারাগারে। এখন পর্যন্ত হত্যার রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ। লক্ষ্মীপুর সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া বলেন, নিহতের ডাক্তারি পরীক্ষার রিপোর্টের জন্য হত্যার মূল রহস্য উদঘাটন করা যাচ্ছে না। রিপোর্ট এলে হত্যাকারী শনাক্ত হবে। ইতোমধ্যে আসামিদের রিমান্ডে এনে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে তিনি জানান।

আরও পড়ুন