ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

হোমনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

অনলাইন সংস্করণ
৮ নভেম্বর ২০২৫, ১১:৩০ পূর্বাহ্ণ ৭০ বার পঠিত
হোমনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার হোমনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) সকালে হোমনা বাসস্ট্যান্ডের দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিশাল র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর মার্কেটের সামনে সমাবেশে মিলিত হয়। উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুকুল, পৌর বিএনপির সভাপতি ছানা উল্লাহ সরকার এবং সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম। এছাড়াও বিএনপি নেতা জাকির হাসান, আবদুল আজিজ খন্দকার, আবদুল লতিফ, মিজানুর রহমান, মো. শাহ আলম, আবদুল ওহাব, মো. হারুন অর রশিদ, নুরুজ্জামান মিন্টু, সাইদুল হাসান শাহীন, শাহজাহান মোল্লা, রেজাউল করিম মামুন, আবদুল গনি, শাহ আলম হিমেল, সাইফুল ইসলাম রাজা, আনোয়ার হোসেন, যুবদল নেতা মো. জামাল উদ্দিন, শ্রমিক দল নেতা মনিরুল ইসলাম সরকার, ছাত্রদল নেতা মো. সেলিম মাস্টার, স্বেচ্ছাসেবক দল নেতা নাহিদ আহমেদ ও মহিলাদল নেত্রী শেফালী বেগমসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল অধ্যায়—এই দিনে সৈনিক-জনতার ঐক্যে জাতীয় বিপ্লব সংঘটিত হয়েছিল। বক্তারা গণতন্ত্র পুনরুদ্ধারে ৭ নভেম্বরের চেতনা ধারণ করে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান। এ সময় কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে অধ্যক্ষ মো. সেলিম ভূইয়াকে দলীয় মনোনয়ন দেয়ার আহ্বান জানানো হয়।

আরও পড়ুন