ঢাকা • ৬ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও হাম-ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ শিক্ষকনেতার বিরুদ্ধে হয়রানিমূলক তদন্ত নোটিশ প্রত্যাহারের দাবিতে মুরাদনগরে শিক্ষকদের সমাবেশ বাঙ্গরায় ‘ডাবল টিভি কাপ মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ এর ফাইনালে ওমর কায়সান ফুটবল একাদশ বিজয়ী জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সঙ্গে কে. এম. মোজিবুল হকের সৌজন্য সাক্ষাৎ মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা সফর: অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কুমিল্লার আলোচিত ত্রিপল মার্ডার: জীবিত দুই মেয়েকে হত্যার পরিকল্পনার অভিযোগ মাদক থেকে যুবসমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই - কে এম মুজিবুল হক বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ১৪ ঘণ্টা পর দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ফেরত দিলো বিএসএফ কুমিল্লা সীমান্তে ভারতীয় নাগরিকদের হাতে আটক বাংলাদেশের দুই পুলিশ সদস্য বিএসএফের হেফাজতে

হোমনায় নজরুল, দাউদকান্দিতে সেইন নৌকার মাঝি

অনলাইন সংস্করণ
১৩ জানুয়ারি ২০২১, ৫:৫৬ অপরাহ্ণ • ৯০ বার পঠিত
হোমনায় নজরুল, দাউদকান্দিতে সেইন নৌকার মাঝি
ফয়সাল মবিন পলাশঃ
নানা জল্পনা কল্পনা শেষে, অনেক নাটকীয়তার পর হোমনা পৌর সভায় বর্তমান মেয়র এডভোকেট মোঃ নজরুল ইসলাম ও দাউদকান্দিতে নাঈম ইউসুফ সেইনকে পুনরায় আওয়ামীলীগের মনোনয়ন প্রদান করেছে, বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড। এর আগে গতকাল বিকালে আওয়ামীলীগ সভাপতি ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সকল সদস্যগন উপস্থিত ছিলেন। হোমনা ও দাউদকান্দি তে পৌর নির্বাচনে একাধিক প্রার্থী নৌকার মাঝি হতে চেয়েছিলেন। উল্লেখ্য গত ৩ জানুয়ারী কুমিল্লা হোমনা ও দাউদকান্দি সহ দেশের ৫৬ পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষনা করে নির্বাচন কমিশন। মনোনয়ন জমাদানের শেষ তারিখ ১৭ জানুয়ারী, বাছাই ১৯ জানুয়ারী, মনোনয়ন প্রত্যাহেরর শেষ তারিখ ২৬ জানুয়ারী এবং ১৪ ফেব্রুয়ারী ২০২১ ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন