ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

২২৭ রানে শেষ বাংলাদেশের ইনিংস

অনলাইন সংস্করণ
২২ ডিসেম্বর ২০২২, ১০:২৮ পূর্বাহ্ণ ১৮০ বার পঠিত
২২৭ রানে শেষ বাংলাদেশের ইনিংস
  • ডেস্ক রিপোর্ট:
সকালের দারুণ শুরুটা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ঢাকা টেস্টের প্রথম দিনের আগেই ২২৭ রানে থেমেছে স্বাগতিকদের ইনিংস। ৫ উইকেটে ১৮৪ রান নিয়ে তৃতীয় সেশনের খেলা শুরু করা বাংলাদেশ শেষ ৫ উইকেট হারিয়েছে ৪৩ রানে। সেঞ্চুরি পাওয়া হয়নি রানের খোঁজে থাকা মুমিনুল হকের। নবম ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ৮৪ রান করেন মুমিনুল। এর আগে মেহেদী হাসান মিরাজকে দিয়ে শেষ সেশনে উইকেটের স্রোত শুরু হয়। কিছুটা দুর্ভাগাই বলতে হবে মুমিনুলকে। রবিচন্দ্রন অশ্বিনের বলটা তাঁর গ্লাভসে ছুঁয়ে ঋষভ পন্তের গ্লাভসে জমা হয়। মিরাজও ইনিংস বড় করতে না পারার হতাশায় ডুবিয়েছেন বাংলাদেশকে। উইকেটে থিতু হয়ে আউট হয়েছেন ১৫ রানে। তাঁর ৫১ বলের ইনিংস থামে উমেশ যাদবের বলে উইকেটের পেছনে পন্তের হাতে ক্যাচ দিয়ে। এরপর দ্রুতই ফিরেছেন তাসকিন আহমেদ (১)। তাসকিনকে সিরাজের ক্যাচ বানিয়ে ফেরান উমেশ। এটা এই পেসারের চতুর্থ উইকেট। শেষ উইকেট হিসেবে অশ্বিনের শিকারে পরিণত হন খালেদ আহমেদ। এই অফ স্পিনারকে উড়িয়ে মারতে গিয়ে জয়দেব উনাদকাটের হাতে ধরা পড়েন। উমেশের মতো চার উইকেট নিয়েছেন অশ্বিনও। সংবাদ: আজকের পত্রিকা

আরও পড়ুন