ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৫ বছরের শিশু ধর্ষণের আসামি ৯ বছরের শিশু

অনলাইন সংস্করণ
১৮ সেপ্টেম্বর ২০২০, ১০:০১ পূর্বাহ্ণ ৬৮ বার পঠিত
৫ বছরের শিশু ধর্ষণের আসামি ৯ বছরের শিশু
ডেস্ক রিপোর্টঃ গাইবান্ধার সাঘাটা উপজেলার দুর্গাপুর গ্রামের পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৯ বছরের শিশুকে ধর্ষণ মামলার আসামি করা হয়েছে। বৃহস্পতিবার ওই শিশুকে আটক করে আদালতে পাঠানো হয়। অভিযুক্ত শিশু খোরশেদ আলম স্থানীয় আলোকবর্তিকা স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র। তবে শিশুটির বড়ভাই আব্দুল খালেক পুরো বিষয়টি সাজানো বলে জানিয়েছেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত শনিবার (১২ই সেপ্টেম্বর) দুপুরের দিকে অন্যদের সঙ্গে খেলার একপর্যায়ে অভিযুক্ত শিশু পার্শ্ববর্তী একটি নির্মাণাধীন বাড়িতে নিয়ে পাঁচ বছরের শিশুটিকে ধর্ষণ করে। এ সময় নির্যাতনের শিকার শিশুটি চিৎকার করলে সে পালিয়ে যায়। এ ঘটনায় বৃহস্পতিবার সাঘাটা থানায় মামলা করা হলে পুলিশ অভিযুক্ত শিশুকে তার বাড়ি থেকে আটক করে আদালতে পাঠায়। এতে সাক্ষী করা হয়েছে ৭ বছর বয়সী অপর দুই শিশুকে। শিশুটির বড়ভাই আব্দুল খালেক বলেন, ‘বিষয়টি সাজানো। সামাজিক ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করতে এ মামলা করা হয়েছে। এমন বয়স তার হয়নি আমি চাই, এটার একটা সুষ্ঠ বিচার যেন হয়।’ সাঘাটা থানার ওসি মো. বেলাল হোসেন বলেন, ‘সাঘাটায় থানায় শিশুটির বাবা বাদী হয়ে মামলা করার পর অভিযান চালিয়ে অভিযুক্ত শিশুকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।’

আরও পড়ুন