ঢাকা • ২৬ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর

৫ মাস পর আজ খুলছে কক্সবাজার সমুদ্র সৈকত

অনলাইন সংস্করণ
১৭ আগস্ট ২০২০, ৭:১০ পূর্বাহ্ণ • ৪৯ বার পঠিত
৫ মাস পর আজ খুলছে কক্সবাজার সমুদ্র সৈকত
ডেস্ক রিপোর্টঃ করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে বন্ধ থাকার ৫ মাস পর আজ পর্যটকদের জন্য খুলে দেয়া হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত। আজ সোমবার (১৭ আগস্ট) বিকেলে আনুষ্ঠানিকভাবে সৈকত পরিদর্শন করে তা সবার উন্মুক্ত ঘোষণা করবেন জেলা প্রশাসক। এদিকে পর্যটকদের নিরাপত্তার পাশাপাশি স্বাস্থ্যবিধি মানা ও প্রশাসনিক নির্দেশনা বাস্তবায়নে নানা উদ্যোগ নিয়েছে ট্যুরিস্ট পুলিশ। স্বাস্থ্যবিধি অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানালেন জেলা প্রশাসক। দীর্ঘদিন পর কক্সবাজার সমুদ্র সৈকতসহ পর্যটন স্পটগুলো খুলে দেয়ায় খুশি হোটেল-মোটেলসহ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ২ হাজার ২৪ জনের দেহে। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ২ লাখ ৭৬ হাজার ৫৪৯ জন। এছাড়া আক্রান্তদের মধ্যে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৬৫৭ জন। এদের মধ্যে ২৫ জন পুরুষ এবং ৭ জন মহিলা। বাংলাদেশে গত ৮ই মার্চ প্রথম করোনাভাইরাসের (কোভিড-১৯) রোগী শনাক্ত হলেও প্রথম মৃত্যুর খবর আসে ১৮ই মার্চ।

আরও পড়ুন