ঢাকা ২ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ আকস্মিক হাসপাতাল পরিদর্শনে হাসনাত, অনুপস্থিত চিকিৎসকদের শোকজ কুমিল্লায় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু কুমিল্লায় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু কুমিল্লায় কোটি টাকার ভারতীয় পুরাতন মোবাইল ফোন ও ট্যাবলেট জব্দ আসিফ-হাসনাতকে চ্যালেঞ্জ কুমিল্লা জেলা পরিষদ প্রশাসকের দুর্যোগকালীন বাঁধ মেরামতের জন্য অতিরিক্ত ১০০ কোটি টাকা বরাদ্দ পাওনা টাকার দাবিতে জানাজায় বাধা, এলাকায় বিক্ষোভ দেশের তিন জেলায় বজ্রবৃষ্টি—দমকা হাওয়ার পূর্বাভাস দেশের তিন জেলায় বজ্রবৃষ্টি—দমকা হাওয়ার পূর্বাভাস কুমিল্লা জেলা পরিষদ থেকে টাকা নেওয়ার অভিযোগ আসিফ-হাসনাতের বিরুদ্ধে মুরাদনগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

উচ্চ মাধ্যমিক পর্যায়ের একাদশ শ্রেণিতে ভর্তি শুরু

অনলাইন সংস্করণ
৮ আগস্ট ২০২০, ২:৪৪ অপরাহ্ণ ৮ বার পঠিত
উচ্চ মাধ্যমিক পর্যায়ের একাদশ শ্রেণিতে ভর্তি শুরু
ডেস্ক রিপোর্টঃ উচ্চ মাধ্যমিক পর্যায়ের (কলেজ) একাদশ শ্রেণিতে ভর্তি শুরু হচ্ছে রবিবার (৯ আগস্ট) থেকে। অনলাইনে এই আবেদন করা যাবে ২০ আগস্ট পর্যন্ত। তবে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে ভর্তি কার্যক্রম বন্ধ থাকবে। এর আগে সোমবার (২০ জুলাই) আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি ভর্তির এই সময় সূচি প্রকাশ করে। সূচিতে বলা হয়, আবেদনের পর প্রথম পর্যায়ের নির্বাচিতদের ফল প্রকাশ হবে ২৫ আগস্ট রাত ৮টায়। ভর্তি হতে হবে ২৬ থেকে ৩০ আগস্ট রাত ৮টার মধ্যে। এই সময়ের মধ্যে ভর্তি নিশ্চিত না করলে আবেদন বাতিল করা হবে। পছন্দক্রমে প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ৪ সেপেটম্বর রাত ৮টায়। দ্বিতীয় পর্যায়ের আবেদন করা যাবে ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ ৪ সেপ্টেম্বর রাত ৮টায়। দ্বিতীয় পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ৫ থেকে ৬ সেপ্টেম্বরের বিকাল ৫টার মধ্যে ভর্তি হতে হবে। এই দুই দিনের মধ্যে ভর্তি না হলে দ্বিতীয় পর্যায়ের আবেদন বাতিল হবে। পছন্দ অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১০ সেপ্টেম্বর রাত ৮টায়। তৃতীয় পর্যায়ের আবেদন করতে হবে ৭ থেকে ৮ সেপ্টেম্বরের মধ্যে। আবেদনের ফল প্রকাশ করা হবে ১০ সেপ্টেম্বর রাত ৮টায়। নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি হতে হবে ১১ থেকে ১২ সেপ্টেম্বর রাত ৮টায় মধ্যে। এই সময়ের মধ্যে ভর্তি না হলে আবেদন বাতিল করা হবে। কলেজভিত্তিক চূড়ান্ত ফল প্রকাশ করা হবে ১৩ সেপ্টেম্বর। ভর্তি হতে হবে ১৩ থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে।

আরও পড়ুন