ঢাকা ৩ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ আকস্মিক হাসপাতাল পরিদর্শনে হাসনাত, অনুপস্থিত চিকিৎসকদের শোকজ কুমিল্লায় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু কুমিল্লায় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু কুমিল্লায় কোটি টাকার ভারতীয় পুরাতন মোবাইল ফোন ও ট্যাবলেট জব্দ আসিফ-হাসনাতকে চ্যালেঞ্জ কুমিল্লা জেলা পরিষদ প্রশাসকের দুর্যোগকালীন বাঁধ মেরামতের জন্য অতিরিক্ত ১০০ কোটি টাকা বরাদ্দ পাওনা টাকার দাবিতে জানাজায় বাধা, এলাকায় বিক্ষোভ দেশের তিন জেলায় বজ্রবৃষ্টি—দমকা হাওয়ার পূর্বাভাস দেশের তিন জেলায় বজ্রবৃষ্টি—দমকা হাওয়ার পূর্বাভাস কুমিল্লা জেলা পরিষদ থেকে টাকা নেওয়ার অভিযোগ আসিফ-হাসনাতের বিরুদ্ধে মুরাদনগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

কুমিল্লার সন্তান সদ্য নিয়োগপ্রাপ্ত নৌবাহিনী প্রধানকে পরানো হল র‌্যাংক ব্যাজ

অনলাইন সংস্করণ
২৭ জুলাই ২০২০, ৫:২২ অপরাহ্ণ ৮ বার পঠিত
কুমিল্লার সন্তান সদ্য নিয়োগপ্রাপ্ত নৌবাহিনী প্রধানকে পরানো হল র‌্যাংক ব্যাজ

ডেস্ক রিপোর্টঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে গণভবনে সদ্য নিয়োগপ্রাপ্ত নৌবাহিনী প্রধান মোহাম্মদ শাহীন ইকবালকে ভাইস-অ্যাডমিরালের র‌্যাংক ব্যাজ পরানো হয়েছে।

রোববার (২৬ জুলাই) সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত নতুন নৌ-প্রধানকে ভাইস-অ্যাডমিরালের র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন বলে জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

ব্যাজ-পরানো অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী নতুন নৌ-প্রধানের দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন এবং এ লক্ষ্যে সর্বাত্মক সহযোগিতা বাড়ানোর আশ্বাস দেন বলে প্রেস সচিব জানিয়েছেন। অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লে. জেনারেল মো. মাহফুজুর রহমান এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া উপস্থিত ছিলেন।

এর আগে সরকার সহকারী চিফ অফ নেভাল স্টাফ (অপারেশনস) রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ শাহীন ইকবালকে নতুন চিফ অফ নেভাল স্টাফ (সিএনএস) পদে নিয়োগ দেয়। প্রতিরক্ষা মন্ত্রণালয় গত ১৮ জুলাই এ বিষয়ে একটি গেজেট প্রজ্ঞাপন জারি করে।
মোহাম্মদ শাহীন ইকবাল বিদায়ী নৌ-বাহিনী প্রধান অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরীর স্থলাভিষিক্ত হয়েছেন, যিনি ২৫ জুলাই অবসর নিয়েছিলেন।

উল্লেখ্য নব নিযুক্ত নৌবাহিনীর প্রধান মোহাম্মদ শাহীন ইকবাল কুমিল্লার দেবিদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নের ছোটনা গ্রামের প্রয়াত আফজাল হোসেনের পুত্র।

আরও পড়ুন