ঢাকা ৩ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ আকস্মিক হাসপাতাল পরিদর্শনে হাসনাত, অনুপস্থিত চিকিৎসকদের শোকজ কুমিল্লায় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু কুমিল্লায় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু কুমিল্লায় কোটি টাকার ভারতীয় পুরাতন মোবাইল ফোন ও ট্যাবলেট জব্দ আসিফ-হাসনাতকে চ্যালেঞ্জ কুমিল্লা জেলা পরিষদ প্রশাসকের দুর্যোগকালীন বাঁধ মেরামতের জন্য অতিরিক্ত ১০০ কোটি টাকা বরাদ্দ পাওনা টাকার দাবিতে জানাজায় বাধা, এলাকায় বিক্ষোভ দেশের তিন জেলায় বজ্রবৃষ্টি—দমকা হাওয়ার পূর্বাভাস দেশের তিন জেলায় বজ্রবৃষ্টি—দমকা হাওয়ার পূর্বাভাস কুমিল্লা জেলা পরিষদ থেকে টাকা নেওয়ার অভিযোগ আসিফ-হাসনাতের বিরুদ্ধে মুরাদনগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

চান্দিনায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে মৎস্য প্রজেক্টে, নিহত ১

অনলাইন সংস্করণ
১৩ সেপ্টেম্বর ২০২০, ১:৫৫ অপরাহ্ণ ৮ বার পঠিত
চান্দিনায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে মৎস্য প্রজেক্টে, নিহত ১
চান্দিনা প্রতিনিধিঃ কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্বের মৎস্য প্রজেক্টে উল্টে পড়ে এক নারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৭ জন। রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় ঢাকা - চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার দোতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে নিহত ওই নারী (৫০) এর পরিচয় পাওয়া যায়নি। আহতরা হলো- কুমিল্লার মুরাদনগর উপজেলার নূরজাহান বেগম (৬০), আল-আমিন (১৮), দেবিদ্বার উপজেলার জিহাদ (১২), আবির (৫), চান্দিনার সুন্দর আলী (৭২), বুড়িচং উপজেলার হালিমা (৩৪) ও নরসিংদীর অহিদ মিয়া (৭০)। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকাগামী যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে সড়ক ও জনপদের জায়গায় স্থানীয়দের মৎস্য প্রজেক্টে উল্টে যায়। এতে বাসে থাকা অন্তত ৩০ যাত্রী কমবেশি আহত হয়। এর মধ্যে এক নারী নিহত হয় এবং গুরুতর আহত হয় ৭জন। অপরদিকে ওই ঘটনার ৩০ মিনিটের ব্যবধানে একই স্থানে সেনাবাহিনীর জরুরী মালামাল বহনকারী একটি লড়ি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পড়ে যায়। একই স্থানে পৃথক দুইটি ঘটনায় মহাসড়কে যানজট সৃষ্টি হয়। হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইন-চার্জ (ইন্সপেক্টর) সালেহ্ আহম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপর হাইওয়ে পুলিশ ও চান্দিনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে হতাহতদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার একজনকে মৃত ঘোষণা করেন। আহত ৭ জনের মধ্যে ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন