ঢাকা ৩ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ আকস্মিক হাসপাতাল পরিদর্শনে হাসনাত, অনুপস্থিত চিকিৎসকদের শোকজ কুমিল্লায় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু কুমিল্লায় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু কুমিল্লায় কোটি টাকার ভারতীয় পুরাতন মোবাইল ফোন ও ট্যাবলেট জব্দ আসিফ-হাসনাতকে চ্যালেঞ্জ কুমিল্লা জেলা পরিষদ প্রশাসকের দুর্যোগকালীন বাঁধ মেরামতের জন্য অতিরিক্ত ১০০ কোটি টাকা বরাদ্দ পাওনা টাকার দাবিতে জানাজায় বাধা, এলাকায় বিক্ষোভ দেশের তিন জেলায় বজ্রবৃষ্টি—দমকা হাওয়ার পূর্বাভাস দেশের তিন জেলায় বজ্রবৃষ্টি—দমকা হাওয়ার পূর্বাভাস কুমিল্লা জেলা পরিষদ থেকে টাকা নেওয়ার অভিযোগ আসিফ-হাসনাতের বিরুদ্ধে মুরাদনগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

দেবিদ্বারে সেই সড়ক সংস্কারে সাড়ে ১২ কোটি টাকা বরাদ্ধ 

অনলাইন সংস্করণ
১৯ অক্টোবর ২০২৫, ৬:২০ অপরাহ্ণ ১০ বার পঠিত
দেবিদ্বারে সেই সড়ক সংস্কারে সাড়ে ১২ কোটি টাকা বরাদ্ধ 
কুমিল্লার দেবীদ্বার উপজেলার সড়ক ও জনপদ বিভাগের ‘দেবীদ্বার- চান্দিনা সড়কে’র খানাখন্দ ও গর্তে গত ১০ অক্টোবর এনসিপির দক্ষিণাঞ্চলের (মুখ্য সংগঠক) হাসনাত আবদুল্লাহর মাছের পোনা অবমুক্ত করে প্রতিবাদ করার ৮ দিন পর সড়কটি সংস্কারে মন্ত্রনালয় থেকে প্রায় সাড়ে ১২ কোটি টাকা বরাদ্ধ অনুমোদন পেয়েছে। হাসনাত আব্দুল্লাহ তার ভেরিফাই ফেইসবুক আইডিতে বলেন, দীর্ঘ প্রতিক্ষার পর আজ আমরা দেবীদ্বার থেকে চান্দিনার অবহেলিত রাস্তার কাজ শুরুর অনুমোদন পেয়েছি। টানা চারবার টেন্ডার বাতিল হওয়ার পর আজকে (১৯ অক্টোবর) অবশেষে অনুমোদন পেয়েছি। ইঞ্জিনিয়ার নিশ্চিত করেছেন নভেম্বরের প্রথম সপ্তাহে কাজ শুরু করবেন। রোববার (১৯ অক্টোবর) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ রক্ষনাবেক্ষণ শাখা কর্তৃক প্রেরিত এক পত্রে ওই তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সড়ক ও জনপদ বিভাগের কুমিল্লা নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ কর্তৃক প্রেরিত পত্রে জানানো হয়, কুমিল্লা সড়ক জোনের অধিন কুমিল্লা সড়ক বিভাগের ২০২৪-২০২৫ অর্থবছরে সওজে’র ‘দেবীদ্বার- চান্দিনা’ সড়কের সোয়া ১৪ কিলো মিটার সড়ক সংস্কারে ১২ কোটি ৪১ লক্ষ, ৪১ হাজার, ৮৪৬.৯৯৫ টাকা প্রাক্কলন ব্যয়ে ঠিকাদার প্রতিষ্ঠান‘ রিমি নির্মাণ লিমিটেড কাজটি পান। দেবীদ্বার-চান্দিনা সড়কটি শুধু দুটি উপজেলার সংযোগ সড়ক নয়, এটি ঢাকা- চট্রগ্রাম ও কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়কের সংযোগ সড়ক হওয়ায় এ অঞ্চলের মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সড়ক। কিন্তু দীর্ঘদিন ধরে সোয় ১৪ কিলো মিটারের এই সড়ক সংস্কারে চলতি বছরে পঞ্চম বারের মতো দরপত্র আহবান করা হয়েছে। পঞ্চমবার দরপত্র ওপেনের আগেই প্রধান নির্বাহী কর্মকর্তার তত্বাবধানে বরাদ্ধটি অনুমোদন হয়।

আরও পড়ুন