ঢাকা ৩ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ আকস্মিক হাসপাতাল পরিদর্শনে হাসনাত, অনুপস্থিত চিকিৎসকদের শোকজ কুমিল্লায় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু কুমিল্লায় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু কুমিল্লায় কোটি টাকার ভারতীয় পুরাতন মোবাইল ফোন ও ট্যাবলেট জব্দ আসিফ-হাসনাতকে চ্যালেঞ্জ কুমিল্লা জেলা পরিষদ প্রশাসকের দুর্যোগকালীন বাঁধ মেরামতের জন্য অতিরিক্ত ১০০ কোটি টাকা বরাদ্দ পাওনা টাকার দাবিতে জানাজায় বাধা, এলাকায় বিক্ষোভ দেশের তিন জেলায় বজ্রবৃষ্টি—দমকা হাওয়ার পূর্বাভাস দেশের তিন জেলায় বজ্রবৃষ্টি—দমকা হাওয়ার পূর্বাভাস কুমিল্লা জেলা পরিষদ থেকে টাকা নেওয়ার অভিযোগ আসিফ-হাসনাতের বিরুদ্ধে মুরাদনগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

দেবীদ্বার ইফতার দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

অনলাইন সংস্করণ
২৩ মার্চ ২০২৪, ৮:২৯ পূর্বাহ্ণ ১০ বার পঠিত
দেবীদ্বার ইফতার দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
  • দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লা দেবীদ্বারে দেড় শতাধিক এতিম শিশুদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল করেছে লিড লিভিং ইকোনমি অব এগ্রো প্রসেস লিঃ । গজারিয়া তারতিল হিফজুল কোরআন হাফিজিয়া ও এতিম খানা মাদ্রাসায় এই দোয়া ইফতার মাহফিল ও আলোচনার আয়োজন করা হয়। ইফতার পূর্ব এক সংক্ষিপ্ত আলোচনা সভায় লিড লিভিং ইকোনমি অব এগ্রো প্রসেস লিঃ এর চেয়ারম্যান মো জহিরুল ইসলাম মারুফ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়ামের অন্যতম সদস্য অধ্যাপক ইকবাল হোসেন রাজু। এছাড়াও সাবেক ছাএলীগ নেতা হাজি তানজির আহাম্মদ তুহিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট এসোসিয়েশন এর সভাপতি মো আবুবকর, সাংবাদিক আবুল বাশার দেবীদ্বার রিপোর্টাস ক্লাবের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শাহ্ সাহিদ উদ্দিন, সাবেক ছাএনেতা বশির আহাম্মদ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। আলোচনা সভা সঞ্চালনা করেন লিড এর অর্থ বিষয়ক সম্পাদক কাজি সাকিল আহাম্মদ । এ সময় বক্তারা বলেন, এতিমদের নিয়ে এই ধরণের ইফতার আয়োজন সত্যিই দৃষ্টান্ত। পবিত্র রমজানে সমাজের বিত্তবানদের সামর্থ্য অনুযায়ী এতিম, দরিদ্র ও অসহায়দের সহায়তায় এগিয়ে আসার জন্য আহবান জানান বক্তারা। দোয়া ও ইফতার মাহফিলে এলাকার গণ্যমান্যব্যক্তিবর্গ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকসহ এলাকার মাদ্রাসার দেড় শতাধিক এতিম শিশু ও আলেম-ওলামারা অংশগ্রহণ করেন। দোয়া ও ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মোহাম্মদ এমদাদ উল্লাহ্ প্রমুখ।

আরও পড়ুন