ঢাকা ২ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ আকস্মিক হাসপাতাল পরিদর্শনে হাসনাত, অনুপস্থিত চিকিৎসকদের শোকজ কুমিল্লায় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু কুমিল্লায় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু কুমিল্লায় কোটি টাকার ভারতীয় পুরাতন মোবাইল ফোন ও ট্যাবলেট জব্দ আসিফ-হাসনাতকে চ্যালেঞ্জ কুমিল্লা জেলা পরিষদ প্রশাসকের দুর্যোগকালীন বাঁধ মেরামতের জন্য অতিরিক্ত ১০০ কোটি টাকা বরাদ্দ পাওনা টাকার দাবিতে জানাজায় বাধা, এলাকায় বিক্ষোভ দেশের তিন জেলায় বজ্রবৃষ্টি—দমকা হাওয়ার পূর্বাভাস দেশের তিন জেলায় বজ্রবৃষ্টি—দমকা হাওয়ার পূর্বাভাস কুমিল্লা জেলা পরিষদ থেকে টাকা নেওয়ার অভিযোগ আসিফ-হাসনাতের বিরুদ্ধে মুরাদনগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়নো হলো ৩১ আগস্ট পর্যন্ত

অনলাইন সংস্করণ
৩০ জুলাই ২০২০, ১১:২২ পূর্বাহ্ণ ৯ বার পঠিত
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়নো হলো ৩১ আগস্ট পর্যন্ত

ডেস্ক রিপোর্টঃ

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়লো আরও একদফা। এবার ছুটি বাড়িয়ে করা হয়েছে ৩১ আগস্ট পর্যন্ত। ছুটির মধ্যে শিক্ষার্থীদের বাড়িতে অবস্থানের নির্দেশ ও দিয়েছে সরকার।

মহামারী করোনা পরিস্থিতিতে আগামী ৬ আগস্ট শিক্ষাপ্রাতিষ্ঠানের ছুটি শেষ হওয়ার কথা থাকলেও শিক্ষাপ্রাতিষ্ঠানের ছুটির মেয়াদ বাড়ানো হয়েছে ৩১ আগস্ট পর্যন্ত। কিন্তু করোনা সংক্রমণ রোধে বর্ধিত এই ছুটির মেয়াদের মধ্যে শিক্ষার্থীদের নিজ বাসস্থানে থাকার নির্দেশ দিয়েছে সরকার। সেজন্য সংশ্লিষ্ট শিক্ষক - অভিভাবক ও আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোরভাবে এই নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২৯ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় পারস্পরিক আলোচনার মাধ্যমে ছুটির এই নতুন তারিখ নির্ধারণ করে। সভা শেষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আগামী ৩১ আগস্ট পর্যন্ত সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানান। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের বাড়িতে অবস্থানের নির্দেশের কথাও জানান।

পরে এই ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি আদেশ জারি করা হয়। সেই আদেশে বলা হয়, মহামারী করোনা সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষার লক্ষ্যে আগের বন্ধের ধারাবাহিকতায় আগামী ৩১ আগস্ট পর্যন্ত সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ থাকবে। এ সময়ে নিজেদের এবং অন্যদের করোনার সংক্রমণ থেকে সুরক্ষার লক্ষ্যে শিক্ষার্থীরা নিজ নিজ বাসস্থানে অবস্থান করবেন। শিক্ষার্থীদের বাসস্থানে অবস্থানের বিষয়টি অভিভাবকরা নিশ্চিত করবেন এবং স্থানীয় প্রশাসন তা নিবিড়ভাবে পরিবীক্ষণ করবে।

শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বাস্থ্যসেবা বিভাগ থেকে সময়ে সময়ে জারি করা নির্দেশনা ও অনুশাসন মেনে চলতে হবে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে গত ১৭ মার্চ থেকে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক দফায় সেই ছুটি বাড়িয়ে আগস্ট মাসের পুরোটাই ছুটি ঘোষণা করা হল। করোনার কারণে ১ এপ্রিল থেকে শুরু হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

আরও পড়ুন