ঢাকা • ৬ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও হাম-ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ শিক্ষকনেতার বিরুদ্ধে হয়রানিমূলক তদন্ত নোটিশ প্রত্যাহারের দাবিতে মুরাদনগরে শিক্ষকদের সমাবেশ বাঙ্গরায় ‘ডাবল টিভি কাপ মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ এর ফাইনালে ওমর কায়সান ফুটবল একাদশ বিজয়ী জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সঙ্গে কে. এম. মোজিবুল হকের সৌজন্য সাক্ষাৎ মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা সফর: অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কুমিল্লার আলোচিত ত্রিপল মার্ডার: জীবিত দুই মেয়েকে হত্যার পরিকল্পনার অভিযোগ মাদক থেকে যুবসমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই - কে এম মুজিবুল হক বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ১৪ ঘণ্টা পর দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ফেরত দিলো বিএসএফ কুমিল্লা সীমান্তে ভারতীয় নাগরিকদের হাতে আটক বাংলাদেশের দুই পুলিশ সদস্য বিএসএফের হেফাজতে

আইসিইউতে সানাই মাহবুব

অনলাইন সংস্করণ
৭ আগস্ট ২০২০, ৫:৪২ অপরাহ্ণ • ৮৪ বার পঠিত
আইসিইউতে সানাই মাহবুব

ডেস্ক রিপোর্টঃ

করোনা আক্রান্ত সমালোচিত মডেল সানাই মাহবুবের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। চট্টগ্রামের একটি হাসপাতালে ভর্তি তিনি। বর্তমানে আইসিইউতে আছেন সানাই।
আজ শুক্রবার (৭ই আগস্ট) এই তথ্য নিশ্চিত করেছেন সানাইয়ের বড় ভাবি। তিনি বলেন, সানাইয়ের অবস্থার অবনতি হলে আজ তাকে আইসিইউতে নেওয়া হয়েছে।

এর আগে সানাই বলেন, দুই সপ্তাহ আগে আমার শরীরে করোনার লক্ষণ দেখা দেয়। আতঙ্ক নিয়েই নমুনা পরীক্ষা করিয়েছিলাম। অবশেষে বুধবার (৫ই আগস্ট) ফলাফল এসেছে আমি করোনাভাইরাস (কোভিড-১৯) পজিটিভ।

সেসময় সানাই আরো বলেন, ‘আমি দোয়া চাই ভয়ংকর এই ভাইরাসের হাত থেকে যেন মুক্ত হতে পারি। আবার যেন কাজে ফিরতে পারি, সুন্দরভাবে জীবনযাপন করতে পারি।’

উল্লেখ্য, দেশের গণ্ডি পেরিয়ে ভারতের মালায়লাম ছবিতে কাজ করেছেন সানাই। মালায়লাম ছবির নাম ‘ব্রাহ্মণকৃষ্ণা’। এই ছবিতে আইটেম গানে নাচ করেছেন তিনি।

আরও পড়ুন