ঢাকা • ৬ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও হাম-ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ শিক্ষকনেতার বিরুদ্ধে হয়রানিমূলক তদন্ত নোটিশ প্রত্যাহারের দাবিতে মুরাদনগরে শিক্ষকদের সমাবেশ বাঙ্গরায় ‘ডাবল টিভি কাপ মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ এর ফাইনালে ওমর কায়সান ফুটবল একাদশ বিজয়ী জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সঙ্গে কে. এম. মোজিবুল হকের সৌজন্য সাক্ষাৎ মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা সফর: অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কুমিল্লার আলোচিত ত্রিপল মার্ডার: জীবিত দুই মেয়েকে হত্যার পরিকল্পনার অভিযোগ মাদক থেকে যুবসমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই - কে এম মুজিবুল হক বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ১৪ ঘণ্টা পর দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ফেরত দিলো বিএসএফ কুমিল্লা সীমান্তে ভারতীয় নাগরিকদের হাতে আটক বাংলাদেশের দুই পুলিশ সদস্য বিএসএফের হেফাজতে

কুমিল্লার কৃতিসন্তান বাস্তব হোসেন নির্বাচিত হলো বিকেওএ'র পরিচালক হিসেবে

অনলাইন সংস্করণ
২৭ মে ২০২১, ৭:২৩ অপরাহ্ণ • ১৪৬ বার পঠিত
কুমিল্লার কৃতিসন্তান বাস্তব হোসেন নির্বাচিত হলো বিকেওএ'র পরিচালক হিসেবে
নিজস্ব প্রতিনিধি (কুমিল্লা):
নিটিং ব্যবসায়ীদের সংগঠন "বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশন (বিকেওএ)" নির্বাচনে সম্মিলিত নিট ঐক্য পরিষদের ‘প্যানেল লিডার’ লতিফ নিটিং মিলস্ এর কর্ণধার মো. মাহবুবুর রহমান স্বপন সভাপতি, ও কুমিল্লার কৃতিসন্তান "জেবন নিটিং মিলস" এর ব্যাবস্থাপনা পরিচালক মোঃ বাস্তব হোসেন পরিচালক পদে নির্বাচিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ মে) বিকালে নিটিং ব্যবসায়ীদের দেয়া বিপুল ভোটের মাধ্যমে জয় লাভ করে পরিচালক পদে নির্বাচিত হয় তিনি। বাস্তব হোসেন কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাঙ্গরাবাজার থানাধীন আকুবপুর ইউনিয়নের হিরাকাশী গ্রামের মাজু মিয়ার ছেলে। নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও বিকেএমইএর প্রথম সহ-সভাপতি মোহাম্মদ হাতেম পরিচালক হিসেবে তার নাম ঘোষণা করেন। এসময় নির্বাচন পরিচালনা বোর্ডের সদস্য নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর পরিচালক ফারুক বিন ইউসুফ পাপ্পু ও অন্য সদস্য বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আবু তাহের শামীম উপস্থিত ছিলেন। অফিস বেয়ারার কমিটিতে বিনা প্রতিদ্বন্ধীতায় সিনিয়র সহ-সভাপতি পদে মো. আবুল বাসার, সহ-সভাপতি পদে রাকিবুল হাসান রাকিব, সহ-সভাপতি পদে মো. জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি (অর্থ) পদে নির্বাচিত হয়েছেন মো. কবির হোসেন ভূইয়া বাবুল। এছাড়া মো. ফারুক আহমেদ, মো. আকবর হোসেন, নির্মলৈ চন্দ্র রায়, মো. নুরুল ইসলাম, মো. মজিববর রহমান , মো. সাহারীয়া জুয়েল, মো. মুকুল হোসেন, মো. জাহিদুল আউয়াল টুটুল, মো. শহিদুল ইসলাম, মো. আলী রেজা, মো. কামাল হোসেন, মো. সিরাজুল ইসলাম, মো. নুরজ্জামান খাঁন ও মো. মহসিন মৃধাকে পরিচালক নির্বাচিত করা হয়েছে। রাতে এক প্রতিক্রিয়ায় বিকেওএ নবনির্বাচিত পরিচালক কুমিল্লা টাইমস'কে বলেন, ‘বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশনের ভায়েরা যে গুরুত্বপূণ দায়িত্ব আমাকে দিয়েছেন আমি চেষ্টা করবো সেই দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করতে। প্রসঙ্গত, গত ২৬ মে অনুষ্ঠিত পরিচালক নির্বাচনে মো. মাহবুবুর রহমান স্বপনের সম্মিলিত নিট ঐক্য পরিষদ ২১টি পদের মধ্যে ১৮টিতে জেতে। আর ‘ফোরাম’ জেতে বাকি ৩টি পদে।

আরও পড়ুন