ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কুমিল্লার নতুন কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

অনলাইন সংস্করণ
২৮ নভেম্বর ২০২০, ৬:১৫ অপরাহ্ণ ৬৪ বার পঠিত
কুমিল্লার নতুন কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু
সাজ্জাদ হোসেন শিমুলঃ
কুমিল্লার মুরাদনগরে শ্রীকাইল-২ গ্যাস ক্ষেত্রের ৪ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে আনুষ্ঠানিকভাবে গ্যাস সরবরাহ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) দুপুরে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. আনিছুনার রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন। এই গ্যাস ক্ষেত্র থেকে আগে প্রতিদিন গড়ে ৫ থেকে ৬ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা যেতো। নতুন কূপটি আবিষ্কারের ফলে এখন প্রতিদিন গড়ে ২২ থেকে ২৪ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করে জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আনিছুনার রহমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেট্রোবাংলার চেয়ারম্যান এবিএম আবদুল ফাত্তাহ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব গুলনার নাজমুন নাহার। বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলীর সভাপতিত্বে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাসসহ পেট্রোবাংলা ও বাপেক্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। ৫৫ দিন ধরে বাপেক্স পরীক্ষা নিরীক্ষা চালিয়ে গত ২০ নভেম্বর সন্ধ্যায় নতুন গ্যাস স্তরে ৩০-৪০ হাজার বিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ নিশ্চিত করে। এর আগে জ্বালানি সচিব ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের হাজিপুরে শ্রীকাইল ইস্ট-১ গ্যাস ক্ষেত্রে আনুষ্ঠানিকভাবে রিগ ডাউন করেন। প্রায় ৮ কিলোমিটার পাইপলাইন সংযোগ স্থাপন করার পর ২০২১ সালের জুন নাগাদ এই ক্ষেত্র থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হবে।

আরও পড়ুন