ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

চিত্রনায়ক ও সংসদ সদস্য ফারুক হাসপাতালে ভর্তি

অনলাইন সংস্করণ
১৮ আগস্ট ২০২০, ১০:১৬ পূর্বাহ্ণ ৫৩ বার পঠিত
চিত্রনায়ক ও সংসদ সদস্য ফারুক হাসপাতালে ভর্তি
ডেস্ক রিপোর্টঃ প্রচণ্ড জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন চিত্রনায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। হাসপাতালের বিছানায় শুয়েই তিনি সিক্ত হচ্ছে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছায়। মঙ্গলবার (১৮ আগস্ট) ঢাকাই সিনেমার বরেণ্য এই নায়কের জন্মদিন। বিশেষ এই দিনে তিনি চিকিৎসাধীন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে। রোববার (১৬ আগস্ট) থেকে হাসপাতালটিতে ভর্তি তিনি। আকবর হোসেন পাঠান ফারুক নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বেশ কিছুদিন ধরে তিনি জ্বরে ভুগছেন। দুবার করোনা টেস্ট করা হয়েছে কিন্তু রেজাল্ট নেগেটিভ এসেছে। ফারুকের সার্বক্ষণিক খবর রাখছেন খল-অভিনেতা ও শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর। তিনি বলেন, জ্বর নিয়ে ফারুক ভাই হাসপাতালে ভর্তি হয়েছে। তিনি করোনা আক্রান্ত কিনা তা নিশ্চিত হতে একাধিকবার ওনার টেস্ট করা হয়েছে। কিন্তু তা নেগেটিভ এসেছে। এখন চিকিৎসক তার জ্বর কমানোর জন্য চিকিৎসা করেছেন। পাশাপাশি তার শরীরে অন্য কোনো সমস্যা আছে কিনা সেটা পরীক্ষানিরীক্ষা করে দেখছেন। তিনি আরও বলেন, আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। আশা করছি তিনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন। সবার কাছে ওনার জন্য দোয়া চাইছি। প্রায় পাঁচ দশক ধরে বড় পর্দা মাতিয়েছেন ফারুক। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে ঢাকা-১৭ আসনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। ১৯৪৮ সালের ১৮ আগস্ট সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন চিত্রনায়ক ফারুক। ১৯৭১ সালে এইচ আকবর পরিচালিত 'জলছবি'তে অভিনয়ের মধ্য দিয়ে বাংলা চলচ্চিত্রে ফারুকের অত্মপ্রকাশ ঘটে। প্রথম সিনেমায় তার বিপরীতে ছিলেন মিষ্টি মেয়ে কবরী। এরপর ১৯৭৩ সালে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র খান আতাউর রহমানের পরিচালনায় 'আবার তোরা মানুষ হ' ও ১৯৭৪ সালে নারায়ণ ঘোষ মিতার আলোর মিছিল এ দুটি সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয় করেন তিনি। ১৯৭৫ সালে তার অভিনীত 'সুজন সখী' ও 'লাঠিয়াল' সিনেমা দুটি ব্যাপক ব্যবসা সফল হয়। ওই বছর 'লাঠিয়াল'র জন্য তিনি সেরা-পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। ১৯৭৬ সালে 'সূর্যগ্রহণ' ও 'নয়নমনি', ১৯৭৮ সালে শহীদুল্লাহ কায়সারের উপন্যাস অবলম্বনে নির্মিত আব্দুল্লাহ আল মামুনের 'সারেং বৌ', আমজাদ হোসেনের 'গোলাপী এখন ট্রেনে'সহ বেশকিছু সিনেমায় 'মিয়া ভাই'খ্যাত চিত্রনায়ক ফারুকের অভিনয়ন প্রশংসিত হয়।

আরও পড়ুন