ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত

মেয়েদের বাড়ি কোথায়??

অনলাইন সংস্করণ
৩০ আগস্ট ২০২০, ৬:১৭ পূর্বাহ্ণ ৫০ বার পঠিত
মেয়েদের বাড়ি কোথায়??
সুকৃতি ভট্টাচার্য্য বাবার বাড়ি ছেড়ে ২০ বছর বয়সে বউ হয়ে এসেছি, বিয়ের পরের দিন শ্বাশুড়ি যখন বাসী পরোটা গরম করে খেতে বললো তখন খুব দুঃখ হলো। বাসী পরোটা কেন? আমি বাসী পরোটা খায় না,মুখের উপর বলতে পারলাম না। কয়েক দিন যেতেই অভ্যাস হয়ে গেল, দুপুরে রান্নার চাউল শ্বাশুড়ি মেপে দিতো, সবাই খাওয়ার পরে অনেক সময় ভাত থাকতো না আবার রান্না করে খেতে হবে তাই চুপ করে থাকতাম, পানি খেয়ে দুপুর কাটিয়ে দিতাম। খাওয়ার সময় কাঁটার সাথে যে মাছটা তাই আমার জন্য থাকতো। তাতেও কোন সমস্যা নাই,২০ বছর বাবার বাড়ি অনেক মাছ খেয়েছি। দিন গড়িয়ে যেতে লাগলো একদিন কোল জুড়ে এলো বাচ্চা তার মুখ দেখে সব ভুলে গেলাম, আর একটু বড় হতেই আমার আঁচল ধরে হাঁটা, আধো আধো বুলিতে কথা বলা,ভাত চটকে মেখে খাওয়ানো,যখন নিজে খেতে শিখলো তখনও মেখে দিতে হতো,বড় মাছের টুকরো টা বর, ছেলের জন্য রেখে দিতাম ওদের তৃপ্তি করে খাওয়াতে পারলে খুব শান্তি পেতাম,সব চাওয়া পাওয়া যেন তাদের ঘিরে। আস্তে আস্তে ছেলে বড় হলো বিয়ে দিলাম বউ রান্না করবে, ছেলে আমার সাথে আগের মতো গল্প করবে,আঁচল ধরে টানবে কথা বলার জন্য কতোনা হাসি খুশিতে সংসার চলবে। কিছু দিন যেতেই বুঝলাম সব বিপরীত। ছেলে আমার কাছে আসে না গল্প করে না আমাকে দেওয়ার মতো তার কোন সময় নেই। আস্তে আস্তে সব হারালাম চাবি,অধিকার, বাড়ির দলিল কিছুই আমার রইল না। সত্যি কথা বলতে কি মেয়েদের কোন বাড়িই নেই!! আশ্রয় কেন্দ্র হিসাবে আছে বৃদ্ধাশ্রম??

আরও পড়ুন