ঢাকা ২ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু কুমিল্লায় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু কুমিল্লায় কোটি টাকার ভারতীয় পুরাতন মোবাইল ফোন ও ট্যাবলেট জব্দ আসিফ-হাসনাতকে চ্যালেঞ্জ কুমিল্লা জেলা পরিষদ প্রশাসকের দুর্যোগকালীন বাঁধ মেরামতের জন্য অতিরিক্ত ১০০ কোটি টাকা বরাদ্দ পাওনা টাকার দাবিতে জানাজায় বাধা, এলাকায় বিক্ষোভ দেশের তিন জেলায় বজ্রবৃষ্টি—দমকা হাওয়ার পূর্বাভাস দেশের তিন জেলায় বজ্রবৃষ্টি—দমকা হাওয়ার পূর্বাভাস কুমিল্লা জেলা পরিষদ থেকে টাকা নেওয়ার অভিযোগ আসিফ-হাসনাতের বিরুদ্ধে মুরাদনগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত কুমিল্লার নাঙ্গলকোটে সাঁতরে নদী পার হতে গিয়ে নিখোঁজ: ১৮ ঘণ্টা পর কলেজছাত্রের মরদেহ উদ্ধার

আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করাই ছিল ২১ আগস্টের ঘাতকদের মূল লক্ষ্য- আমির হোসেন আমু

অনলাইন সংস্করণ
২২ আগস্ট ২০২০, ৯:৪৩ পূর্বাহ্ণ ৮ বার পঠিত
আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করাই ছিল ২১ আগস্টের ঘাতকদের মূল লক্ষ্য- আমির হোসেন আমু
বিশেষ প্রতিনিধিঃ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের শীর্ষ নেতাদের হত্যার মাধ্যমে এই দলটিকে নিশ্চিহ্ন করাই ছিল ভয়াল ২১ আগস্টের হত্যাকাণ্ডের মূল লক্ষ্য। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর দুই কন্যা দেশে না থাকার কারণে ষড়যন্ত্রকারীদের অসমাপ্ত কাজ সমাপ্ত করতেই বারবার শেখ হাসিনাকে টার্গেট করা হচ্ছে হত্যার জন্য। ২১ আগস্টের ভয়াল স্মৃতি স্মরণ করতে গিয়ে শুক্রবার এক ভিডিও বার্তায় তিনি আরো বলেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পরে যেভাবে জেলখানায় জাতীয় চারনেতাকে হত্যা করে আওয়ামী লীগ ও বাংলাদেশকে নেতৃত্বশূন্য করার অপচেষ্টা করা হয়েছিল ২১ আগস্টেও একই উদ্দেশ্য ছিলো খুনিচক্রের। ঐদিন স্রষ্টার অশেষ রহমতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রাণে বেঁচে যান। আমির হোসেন আমু বলেন, বাংলার মানুষ ধর্মপ্রাণ এবং এই অলি আউলিয়ার দেশ হওয়ার কারণে দেশের মানুষের সেবা, বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সমাপ্ত ও বাংলাদেশকে বিশ্বের বুকে একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতেই মহান সৃষ্টিকর্তা রাব্বুল আলামিন তাকে বাঁচিয়ে রেখেছেন। গণতন্ত্রের অভিযাত্রায় সকল প্রতিকূলতা উপেক্ষা করে দেশকে এগিয়ে নিতে তিনি শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন। ভিডিও বার্তায় আমির হোসেন আমু ২১ আগস্টের গ্রেনেড হামলায় শহীদ মহিলা আওয়ামী লীগ সভানেত্রী আইভী রহমানসহ অন্যান্য শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং এই গ্রেনেড হামলায় নিহত ও আহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। আর শোকরিয়া আদায় করেন মহান সৃষ্টিকর্তার প্রতি বাঙালির আশা আকাঙ্ক্ষার বাতিঘর, বিশ্বাসের ঠিকানা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাঁচিয়ে রাখার জন্য।

আরও পড়ুন