ঢাকা ২ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু কুমিল্লায় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু কুমিল্লায় কোটি টাকার ভারতীয় পুরাতন মোবাইল ফোন ও ট্যাবলেট জব্দ আসিফ-হাসনাতকে চ্যালেঞ্জ কুমিল্লা জেলা পরিষদ প্রশাসকের দুর্যোগকালীন বাঁধ মেরামতের জন্য অতিরিক্ত ১০০ কোটি টাকা বরাদ্দ পাওনা টাকার দাবিতে জানাজায় বাধা, এলাকায় বিক্ষোভ দেশের তিন জেলায় বজ্রবৃষ্টি—দমকা হাওয়ার পূর্বাভাস দেশের তিন জেলায় বজ্রবৃষ্টি—দমকা হাওয়ার পূর্বাভাস কুমিল্লা জেলা পরিষদ থেকে টাকা নেওয়ার অভিযোগ আসিফ-হাসনাতের বিরুদ্ধে মুরাদনগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত কুমিল্লার নাঙ্গলকোটে সাঁতরে নদী পার হতে গিয়ে নিখোঁজ: ১৮ ঘণ্টা পর কলেজছাত্রের মরদেহ উদ্ধার

ইউএনও ওয়াহিদা খানমের সফল অস্ত্রোপচার

অনলাইন সংস্করণ
৩ সেপ্টেম্বর ২০২০, ৮:৩৯ অপরাহ্ণ ৯ বার পঠিত
ইউএনও ওয়াহিদা খানমের সফল অস্ত্রোপচার
অনলাইন ডেস্কঃ দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের অস্ত্রোপচার সফল হয়েছে। রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসাইন্স হাসপাতালের উপ-পরিচালক অধ্যাপক ডা. দ্বীন মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ইউএনও ওয়াহিদার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। অস্ত্রোপচার শেষে তাকে আইসিইউতে অবজারভেসনে রাখা হয়েছে। আগের চেয়ে অবস্থা কিছুটা উন্নতি বলা যায়, তবে তিনি এখনো পুরোপুরি শঙ্কামুক্ত নন। এদিকে রাত ৯টার দিকে তাকে অস্ত্রোপচারের জন্য হাসপাতালের অপারেশন থিয়েটারে নেয়া হয়। অপারেশন থিয়েটারে নেয়ার আগে তার সিটি স্ক্যান করা হয়েছে। প্রেশার চেক করে, অবস্থা স্বাভাবিক থাকায় তার অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। এর আগে ওয়াহিদা খানমের বাবা ওমর আলী শেখ জানিয়েছিলেন, 'বুধবার দিবাগত রাত ৩টা-সাড়ে ৩টার দিকে মেয়ের চিৎকার শুনে ওপর তলায় যাই। গিয়ে দেখি মুখোশধারী এক ব্যক্তি মেয়ের কাছে চাবি চাচ্ছিলো। টাকা-পয়সা ও গহনা কোথায় তা জানতে চাচ্ছিল বারবার। তথ্য না দিলে আমার নাতিকে মেরে ফেলবে বলে হুমকি দিচ্ছিল ওই ব্যক্তি। একপর্যায়ে আমি তাকে ধরে ফেলি। এ সময় তার সঙ্গে আমার ধস্তাধস্তি শুরু হয়। তখন হাতুড়ি দিয়ে আমার ঘাড়ে আঘাত করলে মেঝেতে পড়ে অজ্ঞান হয়ে যাই। এরপর কি হয়েছে আমি বলতে পারি না।' সিসিটিভির ফুটেজে হামলায় দু’জনের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। তাদের একজন ছিল পিপিই পরা। মই বেয়ে ভেন্টিলেটর দিয়ে ইউএনওর রুমে প্রবেশ করে এদের একজন। রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য বলেন, 'বাড়ির ভেতরে দুইজনকে এখন পর্যন্ত আমরা দেখেছি। একজন পিপিই পরা ছিলো। দু'জনকে আমরা শনাক্ত করতে পেরেছি। এখানে যাদেরকেই আরো পাবো আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করবো।' সংবাদঃ ডিবিসি

আরও পড়ুন