ঢাকা ২ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু কুমিল্লায় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু কুমিল্লায় কোটি টাকার ভারতীয় পুরাতন মোবাইল ফোন ও ট্যাবলেট জব্দ আসিফ-হাসনাতকে চ্যালেঞ্জ কুমিল্লা জেলা পরিষদ প্রশাসকের দুর্যোগকালীন বাঁধ মেরামতের জন্য অতিরিক্ত ১০০ কোটি টাকা বরাদ্দ পাওনা টাকার দাবিতে জানাজায় বাধা, এলাকায় বিক্ষোভ দেশের তিন জেলায় বজ্রবৃষ্টি—দমকা হাওয়ার পূর্বাভাস দেশের তিন জেলায় বজ্রবৃষ্টি—দমকা হাওয়ার পূর্বাভাস কুমিল্লা জেলা পরিষদ থেকে টাকা নেওয়ার অভিযোগ আসিফ-হাসনাতের বিরুদ্ধে মুরাদনগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত কুমিল্লার নাঙ্গলকোটে সাঁতরে নদী পার হতে গিয়ে নিখোঁজ: ১৮ ঘণ্টা পর কলেজছাত্রের মরদেহ উদ্ধার

উপনির্বাচন: আ.লীগের মনোনয়ন বিক্রি ও জমার শেষ দিন আজ

অনলাইন সংস্করণ
২৩ আগস্ট ২০২০, ৫:২৩ পূর্বাহ্ণ ৮ বার পঠিত
উপনির্বাচন: আ.লীগের মনোনয়ন বিক্রি ও জমার শেষ দিন আজ
ডেস্ক রিপোর্টঃ জাতীয় সংসদের পাঁচটি আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি ও জমা দেয়ার শেষ দিন আজ (রোববার)। গত হয়েছে। শনিবার (২২ আগস্ট) পর্যন্ত ছয় দিনে ঢাকা-১৮ আসনে ৪৯ জন প্রার্থী দলীয় মনোনয়নের জন্য আবেদন করেছেন। এছাড়া নওগাঁ-৬ আসনে ৩২ জন, পাবনা-৪ আসনে ২৮ জন, ঢাকা-৫ আসনে ১৮ জন এবং সিরাজগঞ্জ-১ আসনে ৩ জন দলীয় মনোনয়নের জন্য আবেদন করেছেন। সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম (সিরাজগঞ্জ-১), সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন (ঢাকা-১৮), সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরিফ ডিলু (পাবনা-৪), শ্রমিক নেতা ইসরাফিল আলম (নওগাঁ-৬) ও হাবিবুর রহমান মোল্লার (ঢাকা-৫) মৃত্যুতে আসনগুলো শূন্য হয়। গত ১৭ আগস্ট থেকে শুরু হয় আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের ফরম সংগ্রহ ও জমা দানের কার্যক্রম।

আরও পড়ুন