ঢাকা ২ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু কুমিল্লায় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু কুমিল্লায় কোটি টাকার ভারতীয় পুরাতন মোবাইল ফোন ও ট্যাবলেট জব্দ আসিফ-হাসনাতকে চ্যালেঞ্জ কুমিল্লা জেলা পরিষদ প্রশাসকের দুর্যোগকালীন বাঁধ মেরামতের জন্য অতিরিক্ত ১০০ কোটি টাকা বরাদ্দ পাওনা টাকার দাবিতে জানাজায় বাধা, এলাকায় বিক্ষোভ দেশের তিন জেলায় বজ্রবৃষ্টি—দমকা হাওয়ার পূর্বাভাস দেশের তিন জেলায় বজ্রবৃষ্টি—দমকা হাওয়ার পূর্বাভাস কুমিল্লা জেলা পরিষদ থেকে টাকা নেওয়ার অভিযোগ আসিফ-হাসনাতের বিরুদ্ধে মুরাদনগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত কুমিল্লার নাঙ্গলকোটে সাঁতরে নদী পার হতে গিয়ে নিখোঁজ: ১৮ ঘণ্টা পর কলেজছাত্রের মরদেহ উদ্ধার

করোনায় দেশে আরও ৪৬ জনের মৃত্যু; নতুন শনাক্ত ২,২৬৫

অনলাইন সংস্করণ
২২ আগস্ট ২০২০, ১১:০৫ পূর্বাহ্ণ ৭ বার পঠিত
করোনায় দেশে আরও ৪৬ জনের মৃত্যু; নতুন শনাক্ত ২,২৬৫
ডেস্ক রিপোর্টঃ গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরো ২ হাজার ২৬৫ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা ২ লাখ ৯২ হাজার ৬২৫ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে আরও ৪৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৯০৭ জন। শনিবার দুপুরে করোনা ভাইরাসের বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৯৫২ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৫৬৭ জন। ২৪ ঘণ্টায় মোট নমুনা পরীক্ষা হয়েছে ১১ হাজার ৩৫৬ জনের। মৃতদের মধ্যে পুরুষ ৩৬ জন ও নারী ১০ জন। বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকায় ২৭ জন, চট্টগ্রামে ৫ জন, রাজশাহীতে ৮ জন, খুলনায় ১ জন, বরিশালে ২ জন, সিলেটে ২ জন, রংপুরে ১ জন রয়েছেন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৯ দশমিক ৯৫ শতাংশ। এখন পর্যন্ত শনাক্তের হার ২০ দশমিক ৪৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬০ দশমিক ০০ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৩৪ শতাংশ। বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হলেও প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। দিন দিন করোনা রোগী শনাক্ত ও মৃতের সংখ্যা বাড়ায় নড়েচড়ে বসে সরকার। ভাইরাসটি যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য ২৬ মার্চ থেকে বন্ধ ঘোষণা করা হয় সব সরকারি-বেসরকারি অফিস। কয়েক দফা বাড়িয়ে এ ছুটি ৩০ মে পর্যন্ত করা হয়। ছুটি শেষে করোনার বর্তমান পরিস্থিতির মধ্যেই ৩১ মে থেকে দেশের সরকারি-বেসরকারি অফিস খুলে দেয়া হয়। তবে বন্ধ রাখা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান।

আরও পড়ুন