ঢাকা ১৩ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দুই মাসের শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ, বাবা আটক মুক্তিযোদ্ধাসহ আরও যাদের ভাতা বাড়বে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দুই শিশুসহ দগ্ধ ৫ কাতারের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের অর্থনীতি ২০২৬ সালের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের সাফল্যের ভূয়সী প্রশংসা সৌদি হজমন্ত্রীর সৌদি আরবে মুরাদনগরের প্রবাসী রাসেলের মৃত্যু, মরদেহ দেশে আনার আকুতি পরিবারের কবর থেকে সালমান শাহের দেহাবশেষ তোলার নির্দেশ আদালতের হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট পুনর্মিলনীর নামে 'ফান্ড রাইজিং', ৮ বছরেও মিলল না লাখ লাখ টাকার হিসাব!

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর গ্রেপ্তার হওয়ার খবরটি সম্পূর্ণ ভুয়া ও গুজব

অনলাইন সংস্করণ
৬ জুন ২০২৬, ১০:৪১ অপরাহ্ণ ৯৩৮ বার পঠিত
জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর গ্রেপ্তার হওয়ার খবরটি সম্পূর্ণ ভুয়া ও গুজব

অনলাইন ডেস্ক:

জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কর্তৃক গ্রেপ্তার করার যে খবরটি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে ছড়াচ্ছে, তা সম্পূর্ণ ভুয়া, বিভ্রান্তিকর ও ভিত্তিহীন। মূলত, অতীতে ঘটে যাওয়া একটি পুরনো ঘটনার তথ্য বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে এই গুজব ছড়ানো হচ্ছে। বর্তমান সময়ে আসিফ আকবরকে গ্রেপ্তারের কোনো ঘটনা ঘটেনি।

মিথ্যা ও বিভ্রান্তিকর ওই সংবাদের দাবিতে বলা হচ্ছে, গীতিকার ও সুরকার শফিক তুহিনের দায়ের করা কপিরাইট ও ডিজিটাল কনটেন্ট-সংক্রান্ত একটি মামলায় শুক্রবার গভীর রাতে এফডিসি এলাকার একটি স্টুডিও থেকে সিআইডি তাকে গ্রেপ্তার করেছে। এমনকি শনিবার সকালে সিআইডির তৎকালীন কর্মকর্তা মোল্যা নজরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন এবং আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করা হবে বলেও গুজব ছড়ানো হচ্ছে।

অনুসন্ধানে দেখা গেছে, ছড়ানো এই তথ্যটি বর্তমানের নয়। ২০১৮ সালের জুন মাসে শফিক তুহিনের করা একটি মামলায় আসিফ আকবরকে পুলিশ গ্রেপ্তার করেছিল, যা পরবর্তীতে আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি হয়। সেই পুরোনো এবং অতীত সংবাদটিকে হুবহু কপি করে বর্তমান সময়ের ঘটনা দাবি করে একটি চক্র নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও বিভ্রান্তি ছড়াচ্ছে।

সংগীতশিল্পী আসিফ আকবরের পারিবারিক ও ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে যে, তিনি বর্তমানে সম্পূর্ণ মুক্ত আছেন এবং তার স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করছেন। এই ধরনের কোনো গ্রেপ্তারের ঘটনা ঘটেনি।

ডিজিটাল প্ল্যাটফর্মে কোনো প্রকার যাচাই-বাছাই ছাড়া এই ধরনের স্পর্শকাতর ভুয়া সংবাদ ও গুজবে কান না দেওয়ার জন্য সাধারণ পাঠক ও ভক্তদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন