ঢাকা ১৩ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দুই মাসের শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ, বাবা আটক মুক্তিযোদ্ধাসহ আরও যাদের ভাতা বাড়বে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দুই শিশুসহ দগ্ধ ৫ কাতারের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের অর্থনীতি ২০২৬ সালের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের সাফল্যের ভূয়সী প্রশংসা সৌদি হজমন্ত্রীর সৌদি আরবে মুরাদনগরের প্রবাসী রাসেলের মৃত্যু, মরদেহ দেশে আনার আকুতি পরিবারের কবর থেকে সালমান শাহের দেহাবশেষ তোলার নির্দেশ আদালতের হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট পুনর্মিলনীর নামে 'ফান্ড রাইজিং', ৮ বছরেও মিলল না লাখ লাখ টাকার হিসাব!

সৌদি আরবে মুরাদনগরের প্রবাসী রাসেলের মৃত্যু, মরদেহ দেশে আনার আকুতি পরিবারের

অনলাইন সংস্করণ
১০ জুন ২০২৬, ১০:১২ অপরাহ্ণ ২৯৩ বার পঠিত
সৌদি আরবে মুরাদনগরের প্রবাসী রাসেলের মৃত্যু, মরদেহ দেশে আনার আকুতি পরিবারের

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:

সৌদি আরবে আল গাসিম এলাকায় কর্মরত কুমিল্লার মুরাদনগর উপজেলার এক প্রবাসী বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত রাসেল মিয়া (৩৫) উপজেলার বাঙ্গরা গ্রামের মৃত দুলু মিয়ার ছেলে। বুধবার (১০ জুন) সৌদি আরবের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

পরিবার সূত্রে জানা যায়, কর্মস্থলে কাজ করার সময় হঠাৎ অসুস্থ বোধ করলে রাসেল বাসায় ফিরে যান। এর কিছুক্ষণের মধ্যেই দেশে থাকা পরিবারের সদস্যদের কাছে তার শারীরিক অবস্থার চরম অবনতির খবর পৌঁছায়।

রাসেলের ছোট ভাই ইমন মিয়া জানান, ৯ জুন রাত আনুমানিক ৩টার দিকে প্রথমে তাদের জানানো হয় রাসেল মারা গেছেন। তবে এর কিছুক্ষণ পর আবার ফোন করে বলা হয়, তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালের আইসিইউতে (ICU) ভর্তি রাখা হয়েছে। সর্বশেষ বুধবার সকাল ১১টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ পরিবারকে রাসেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।

মৃত্যুর সঠিক সময় ও কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে উল্লেখ করে ইমন মিয়া বলেন, “আমার ভাইয়ের প্রকৃত মৃত্যুর সময় কখন, সে বিষয়ে আমরা এখনও নিশ্চিত হতে পারছি না। বিভিন্ন সময় আমাদের ভিন্ন ভিন্ন তথ্য দেওয়া হয়েছে। আমরা দ্রুত সঠিক তথ্য জানতে চাই।”

পরিবারের দাবি, রাসেলের মৃত্যুর কারণ হিসেবে প্রাথমিকভাবে 'স্ট্রোক' করার কথা বলা হলেও এ বিষয়ে বিস্তারিত কোনো চিকিৎসা প্রতিবেদন বা তথ্য তারা এখনও পাননি।

এদিকে অকালে রাসেলকে হারিয়ে পরিবারে এখন চলছে শোকের মাতম। অকালপ্রয়াত রাসেলের মরদেহ দ্রুত ও সসম্মানে দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন শোকসন্তপ্ত পরিবারের সদস্যরা।

রাসেলের এই অকাল মৃত্যুতে নিজ গ্রাম বাঙ্গরাসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন