ঢাকা ২ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু কুমিল্লায় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু কুমিল্লায় কোটি টাকার ভারতীয় পুরাতন মোবাইল ফোন ও ট্যাবলেট জব্দ আসিফ-হাসনাতকে চ্যালেঞ্জ কুমিল্লা জেলা পরিষদ প্রশাসকের দুর্যোগকালীন বাঁধ মেরামতের জন্য অতিরিক্ত ১০০ কোটি টাকা বরাদ্দ পাওনা টাকার দাবিতে জানাজায় বাধা, এলাকায় বিক্ষোভ দেশের তিন জেলায় বজ্রবৃষ্টি—দমকা হাওয়ার পূর্বাভাস দেশের তিন জেলায় বজ্রবৃষ্টি—দমকা হাওয়ার পূর্বাভাস কুমিল্লা জেলা পরিষদ থেকে টাকা নেওয়ার অভিযোগ আসিফ-হাসনাতের বিরুদ্ধে মুরাদনগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত কুমিল্লার নাঙ্গলকোটে সাঁতরে নদী পার হতে গিয়ে নিখোঁজ: ১৮ ঘণ্টা পর কলেজছাত্রের মরদেহ উদ্ধার

বিএনপির মদদেই দেশব্যাপী সিরিজ বোমা হামলা হয়েছিল: ওবায়দুল কাদের

অনলাইন সংস্করণ
১৭ আগস্ট ২০২০, ৭:৩৬ পূর্বাহ্ণ ৯ বার পঠিত
বিএনপির মদদেই দেশব্যাপী সিরিজ বোমা হামলা হয়েছিল: ওবায়দুল কাদের
ডেস্ক রিপোর্টঃ সড়ক পরিবহন সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির প্রত্যক্ষ মদদেই ২০০৫ সালে ১৭ই আগষ্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলা চালানো হয়েছিলো। আজ সোমবার (১৭ আগস্ট ) সকাল ১১ টায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে ‘১৭ আগস্ট সিরিজ বোমা হামলা’ দিবস উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে তিনি এই কথা বলেন। সেতুমন্ত্রী বলেন, দলীয় চেয়ারপারসনের মুক্তি আন্দোলনে ব্যর্থতার দায় স্বীকার করে বিএনপি দেউলিয়া দল হিসেবে নিজেদের প্রমাণ করেছে। তাদের প্রত্যক্ষ মদদেই ২০০৫ সালে ১৭ই আগষ্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলা চালানো হয়েছিলো। সমাবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন