ঢাকা ২ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু কুমিল্লায় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু কুমিল্লায় কোটি টাকার ভারতীয় পুরাতন মোবাইল ফোন ও ট্যাবলেট জব্দ আসিফ-হাসনাতকে চ্যালেঞ্জ কুমিল্লা জেলা পরিষদ প্রশাসকের দুর্যোগকালীন বাঁধ মেরামতের জন্য অতিরিক্ত ১০০ কোটি টাকা বরাদ্দ পাওনা টাকার দাবিতে জানাজায় বাধা, এলাকায় বিক্ষোভ দেশের তিন জেলায় বজ্রবৃষ্টি—দমকা হাওয়ার পূর্বাভাস দেশের তিন জেলায় বজ্রবৃষ্টি—দমকা হাওয়ার পূর্বাভাস কুমিল্লা জেলা পরিষদ থেকে টাকা নেওয়ার অভিযোগ আসিফ-হাসনাতের বিরুদ্ধে মুরাদনগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত কুমিল্লার নাঙ্গলকোটে সাঁতরে নদী পার হতে গিয়ে নিখোঁজ: ১৮ ঘণ্টা পর কলেজছাত্রের মরদেহ উদ্ধার

ভাস্কর মৃণাল হক মারা গেছেন

অনলাইন সংস্করণ
২২ আগস্ট ২০২০, ৮:১৯ পূর্বাহ্ণ ৭ বার পঠিত
ভাস্কর মৃণাল হক মারা গেছেন
ডেস্ক রিপোর্টঃ দেশের খ্যাতিমান ভাস্কর মৃণাল হক আর নেই। শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে গুলশানের বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। রাজধানীর এভারকেয়ার হাসপাতাল সূত্র তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। হাসপাতাল সূত্রে জানায়, তার (মৃণাল হক) ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগ ছিল। গতকাল রাতে সুগার লেভেল কমে যায়, পাশাপাশি অক্সিজেনের মাত্রাও কমে গিয়েছিল। পরে এভারকেয়ার হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বেশ কিছু দিন ধরেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন মৃণাল হক। অসুস্থতার চিকিৎসাও নিয়েছেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। খ্যাতিমান এ ভাস্কর নিজ উদ্যোগে নির্মাণ করেন মতিঝিলের ‘বক’ ভাস্কর্যটি। ২০০৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে নির্মিত গোল্ডেন জুবিলি টাওয়ার তারই শিল্পকর্ম। এছাড়া সারাদেশে তিনি অনেকগুলো ভাস্কর্যের কাজ করেছেন।

আরও পড়ুন