ঢাকা ১৩ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ব্রাজিলের জার্সি পরে মাদক সেবন, দুই যুবকের ১৫ দিনের কারাদণ্ড দুই মাসের শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ, বাবা আটক মুক্তিযোদ্ধাসহ আরও যাদের ভাতা বাড়বে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দুই শিশুসহ দগ্ধ ৫ কাতারের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের অর্থনীতি ২০২৬ সালের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের সাফল্যের ভূয়সী প্রশংসা সৌদি হজমন্ত্রীর সৌদি আরবে মুরাদনগরের প্রবাসী রাসেলের মৃত্যু, মরদেহ দেশে আনার আকুতি পরিবারের কবর থেকে সালমান শাহের দেহাবশেষ তোলার নির্দেশ আদালতের হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট

উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপন করেন এমপি বাহার

অনলাইন সংস্করণ
২৬ আগস্ট ২০২০, ৬:১৭ পূর্বাহ্ণ ১৮ বার পঠিত
উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপন করেন এমপি বাহার
ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ কুমিল্লা আদর্শ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপন করা কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে টমছমব্রীজ পাম্প সংলগ্ন এলাকায় বহুতল ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। কুমিল্লা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর ব্যবস্থাপনায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনটি নির্মিত হচ্ছে। নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপন করে এমপি বাহার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ প্রকল্পের আওতায় ও উদ্যোগে মুক্তিযোদ্ধাদের জন্য এ বহুতল কমপ্লেক্স নির্মান করা হচ্ছে। তিনি বলেন, শেখ হাসিনা বাংলাদেশের দায়ীত্বে না থাকলে এবং প্রধানমন্ত্রী না হলে এ উদ্যোগ নিয়ে বাস্তবায়ন করা সম্ভব হতো না। ৫ তলার ভবনটি প্রথমে ৩ তলা নির্মান করা হবে। এই ভবনে বানিজ্যিক কমপ্লেক্স, ব্যাংক ও দোকান থাকবে। যার আয় মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সন্তানদের জীবনমান উন্নয়নে ব্যায় করা হবে। উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শফিউল আহাম্মেদ বাবুল, সদর উপজেলা ইউএনও জাকিয়া আফরিন, মুক্তিযোদ্ধা রেজাউর রহমান বুলবুল, নজির আহাম্মেদ, মিয়া মোঃ সেলিম।

আরও পড়ুন