ঢাকা ১৪ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ব্রাজিলের জার্সি পরে মাদক সেবন, দুই যুবকের ১৫ দিনের কারাদণ্ড দুই মাসের শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ, বাবা আটক মুক্তিযোদ্ধাসহ আরও যাদের ভাতা বাড়বে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দুই শিশুসহ দগ্ধ ৫ কাতারের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের অর্থনীতি ২০২৬ সালের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের সাফল্যের ভূয়সী প্রশংসা সৌদি হজমন্ত্রীর সৌদি আরবে মুরাদনগরের প্রবাসী রাসেলের মৃত্যু, মরদেহ দেশে আনার আকুতি পরিবারের কবর থেকে সালমান শাহের দেহাবশেষ তোলার নির্দেশ আদালতের হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট

কক্সবাজার সদর থানার ওসি প্রত্যাহার

অনলাইন সংস্করণ
১১ আগস্ট ২০২০, ৫:০৭ অপরাহ্ণ ১৪ বার পঠিত
কক্সবাজার সদর থানার ওসি প্রত্যাহার
কক্সবাজার জেলা প্রতিনিধিঃ কক্সবাজারে জনতার গণপিটুনি থেকে উদ্ধার করা মাদক মামলার এক আসামির পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনায় সদর থানার ওসি এএসএম শাহজাহান কবীরকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (১১ আগষ্ট) রাত ৯ টায় এ তথ্যটি নিশ্চিত করেছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক। পুলিশ হেফাজতে মৃত্যু হওয়া নবী হোসেন কক্সবাজার সদর উপজেলার বাংলাবাজার পশ্চিম মুক্তারকূল এলাকার মৃত আব্দুর শুক্কুরের ছেলে। পুলিশ জানায়, নবী হোসেনের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মাদক আইনে মামলা রয়েছে। ডিআইজি জানান, সোমবার দুপুরে কক্সবাজার শহরের বড় বাজার এলাকায় একদল লোক মাদক মামলার পলাতক আসামী নবী হোসেনকে মারধর করছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গণপিটুনির হাত থেকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসা শেষে নবী হোসেনকে থানায় নিয়ে আসা হয়। পরে মঙ্গলবার বিকালে থানায় পুলিশ হেফাজতে থাকা অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় কক্সবাজার সদর থানার ওসি এএসএম শাহজাহান কবীরকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলে জানান ডিআইজি।

আরও পড়ুন