ঢাকা ১৪ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ব্রাজিলের জার্সি পরে মাদক সেবন, দুই যুবকের ১৫ দিনের কারাদণ্ড দুই মাসের শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ, বাবা আটক মুক্তিযোদ্ধাসহ আরও যাদের ভাতা বাড়বে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দুই শিশুসহ দগ্ধ ৫ কাতারের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের অর্থনীতি ২০২৬ সালের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের সাফল্যের ভূয়সী প্রশংসা সৌদি হজমন্ত্রীর সৌদি আরবে মুরাদনগরের প্রবাসী রাসেলের মৃত্যু, মরদেহ দেশে আনার আকুতি পরিবারের কবর থেকে সালমান শাহের দেহাবশেষ তোলার নির্দেশ আদালতের হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট

কসবায় যৌতুকের জন্য গৃহবধূ হত্যার অভিযোগ; স্বামী সাইফুল পলাতক

অনলাইন সংস্করণ
৪ অক্টোবর ২০২০, ৫:০৬ পূর্বাহ্ণ ১৭ বার পঠিত
কসবায় যৌতুকের জন্য গৃহবধূ হত্যার অভিযোগ; স্বামী সাইফুল পলাতক
আলম সামস্‌, বাঙ্গরাবাজার থানা প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় যৌতুকের জন্য প্রাণ হারালো গৃহবধূ ইয়াসমিন, অভিযোগ উঠেছে যৌতুকের জন্য হত্যার পরে স্বামীর ঘড়ে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেচিয়ে ঝুলিয়ে রাখা হয়েছিলো গৃহবধু ইয়াসমিনকে। ইয়াসমিন কুমিল্লা মুরাদনগর উপজেলার বাঙ্গরাবাজার থানাধীন সীমানাপার গ্রামের মেয়ে। শনিবার সকাল সাড়ে দশটায় কসবা পৌরসভা বিসাবাড়ি গ্রামের মুন্সি ভিলা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে তার স্বামী সাইফুল ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছে। ইয়াসমিনের বাবা আব্দুলআউয়াল অভিযোগ করে বলেন, সাইফুল ইসলাম ও তার মা শেফালী আক্তার পরিকল্পিতভাবে যৌতুকের জন্য তার মেয়েকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রেখেছে। তিনি জানান পুলিশ মেয়ের মৃত্যুর খবর দিলে নিজ গ্রাম সীমানাপার থেকে ছুটে যান কসবায়। পরে কসবা থানায় সাইফুলসহ তার পরিবারের বিরুদ্ধে এজাহার জমা দিয়েছেন। কসবা থানা তদন্ত পরিদর্শক আসাদুল ইসলাম ইয়াসমিনের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ইয়াসমিনের পরিবার অভিযোগ দায়ের করেছে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। [embed]https://youtu.be/Mv0JnV7pONA[/embed]

আরও পড়ুন