ঢাকা ১৩ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ব্রাজিলের জার্সি পরে মাদক সেবন, দুই যুবকের ১৫ দিনের কারাদণ্ড দুই মাসের শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ, বাবা আটক মুক্তিযোদ্ধাসহ আরও যাদের ভাতা বাড়বে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দুই শিশুসহ দগ্ধ ৫ কাতারের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের অর্থনীতি ২০২৬ সালের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের সাফল্যের ভূয়সী প্রশংসা সৌদি হজমন্ত্রীর সৌদি আরবে মুরাদনগরের প্রবাসী রাসেলের মৃত্যু, মরদেহ দেশে আনার আকুতি পরিবারের কবর থেকে সালমান শাহের দেহাবশেষ তোলার নির্দেশ আদালতের হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট

কুবিতে শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদের একাংশের আলোচনা সভা

অনলাইন সংস্করণ
৩০ আগস্ট ২০২১, ৪:১২ অপরাহ্ণ ১৭ বার পঠিত
কুবিতে শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদের একাংশের আলোচনা সভা
রকিবুল হাসান, কুবি প্রতিনিধিঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক বিষয়ে আলোচনা সভা করেছে বঙ্গবন্ধু পরিষদের একাংশ (মিজান-নাসির অংশ)। সোমবার (৩০ আগস্ট) বেলা ৩ঃ৪৫ টায় অনলাইন প্লাটফর্ম জুমে এ সভা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু পরিষদের একাংশের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির হুসেইনের সঞ্চালনায় ও সভাপতি ড. মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. স্বপন চন্দ্র মজুমদার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ৫ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাসেম খান এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল টেকনোলজি বিভাগের অধ্যাপক ও কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডিয়াম সদস্য আ ব ম ফারুক। প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাসেম খান বলেন, ‘বঙ্গবন্ধু সম্পর্কে জানতে হলে উনাকে পড়তে হবে। উনার পুরো জীবন সম্পর্কে জানতে হবে৷ বঙ্গবন্ধু কখনো পাকিস্তানের উপর ঝাপিয়ে পড়ে নাই বরং পাকিস্তানের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন৷ আমাদের মধ্যে যারা বঙ্গবন্ধুকে নিয়ে গবেষণা করেন তারাই পারবে আগামী প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে এবং বঙ্গবন্ধুর আদর্শে নতুন প্রজন্মকে গড়ে তুলতে৷’ প্রধান আলোচকের বক্তব্যে অধ্যাপক আ ব ম ফারুক বলেন, ‘বঙ্গবন্ধু ছিলেন একজন মহামানব। ১৫ আগস্ট এই মহামানবকে হত্যা করা হয়েছে৷ ১৫ আগস্টের হত্যাকান্ডে জিয়াউর রহমানের মূখ্য ভূমিকা রয়েছে। সঠিক ইতিহাস জানা আমাদের নাগরিক অধিকার। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জোর দাবী জানাচ্ছি একটি অর্থবহ কমিটি করে হত্যাকান্ডের সাথে কে কে জড়িত ছিলো তা জনগণকে জানানোর জন্য৷ আসুন বিএনপি এবং জামায়াত কি বলছে তা না শুনে আমরা সঠিক ইতিহাস সম্পর্কে জানি৷’ এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডিয়াম সদস্য ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক কামরুল হাসান খান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং বিভাগের অধ্যাপক ও ইসলামি বাংক বাংলাদেশ লিমিটেডের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ড. মোঃ সেলিম উদ্দিন, বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের সদস্য ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন৷ আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দসহ বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দ।

আরও পড়ুন