ঢাকা ১৪ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ব্রাজিলের জার্সি পরে মাদক সেবন, দুই যুবকের ১৫ দিনের কারাদণ্ড দুই মাসের শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ, বাবা আটক মুক্তিযোদ্ধাসহ আরও যাদের ভাতা বাড়বে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দুই শিশুসহ দগ্ধ ৫ কাতারের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের অর্থনীতি ২০২৬ সালের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের সাফল্যের ভূয়সী প্রশংসা সৌদি হজমন্ত্রীর সৌদি আরবে মুরাদনগরের প্রবাসী রাসেলের মৃত্যু, মরদেহ দেশে আনার আকুতি পরিবারের কবর থেকে সালমান শাহের দেহাবশেষ তোলার নির্দেশ আদালতের হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট

কুবি শিক্ষার্থীর ১৫০ কি.মি. পথ পাড়ি

অনলাইন সংস্করণ
১৪ জানুয়ারি ২০২১, ২:১১ অপরাহ্ণ ১৩ বার পঠিত
কুবি শিক্ষার্থীর ১৫০ কি.মি. পথ পাড়ি
কুবি প্রতিনিধিঃ
'স্বাস্থ্যবিধি মেনে চলি কোভিড-১৯ থেকে দূরে থাকি' 'মাদকমুক্ত সমাজ চাই, পরিবার ও সমাজে শান্তি চাই' স্লোগানের বাহক হয়ে পায়ে ১৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী কিশোর কুমার এবং ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওয়াজাহাত উল্ল্যাহ আদ্-দ্বীন। গত শুক্রবার (৮ জানুয়ারী) চট্টগ্রাম কলেজ থেকে পদযাত্রা শুরু করে মঙ্গলবার (১২ জানুয়ারী) পর্যন্ত পাঁচ দিনব্যাপি রোভার প্রোগ্রাম অনুযায়ী ‘পরিভ্রমণকারী ব্যাজ’ অর্জনের জন্য চট্টগ্রাম থেকে গাছবাড়িয়া, লোহাগড়া, চকোরিয়া, রামু হয়ে কক্সবাজার পর্যন্ত পায়ে হেঁটে এই পথ অতিক্রম করেন ওপেন স্কাউটসের এই দুইজন রোভার। এতে অর্থায়ন করেছে ক্রিস্টাল ওপেন স্কাউটসের সদস্যরা। এ সময় তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ অফিস এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে সৌজন্য সাক্ষাত করেন। পরে সমাপ্তির দিনে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ করে পদযাত্রা শেষ করেন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিশোর জানান, '১৫০ কি.মি. শেষ করার মধ্য দিয়ে আমরা বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে সাক্ষাৎ করার সুযোগ পাই। এছাড়াও দুটি স্লোগান ধারন করি যেন এর মাধ্যমে আমরা জনসাধারণকে মাদক এবং করোনা সম্পর্কে সতর্ক করতে পারি। সবারই উচিত আমাদের এত সুন্দর দেশটাকে ঘুরে দেখা। সর্বপরি পায়ে হেটে ঘুরতে গিয়ে বিচিত্র অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাই।'

আরও পড়ুন