ঢাকা ১৪ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ব্রাজিলের জার্সি পরে মাদক সেবন, দুই যুবকের ১৫ দিনের কারাদণ্ড দুই মাসের শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ, বাবা আটক মুক্তিযোদ্ধাসহ আরও যাদের ভাতা বাড়বে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দুই শিশুসহ দগ্ধ ৫ কাতারের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের অর্থনীতি ২০২৬ সালের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের সাফল্যের ভূয়সী প্রশংসা সৌদি হজমন্ত্রীর সৌদি আরবে মুরাদনগরের প্রবাসী রাসেলের মৃত্যু, মরদেহ দেশে আনার আকুতি পরিবারের কবর থেকে সালমান শাহের দেহাবশেষ তোলার নির্দেশ আদালতের হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট

কুমিল্লাইয় প্রাইভেটকার ভর্তি ফেনসিডিলসহ ২ জন আটক

অনলাইন সংস্করণ
১৬ সেপ্টেম্বর ২০২০, ৬:৪৫ পূর্বাহ্ণ ১৫ বার পঠিত
কুমিল্লাইয় প্রাইভেটকার ভর্তি ফেনসিডিলসহ ২ জন আটক
ফয়সাল মুবিন পলাশঃ কুমিল্লা সদর উপজেলায় প্রাইভেটকারে ফেন্সিডিল পরিবহনকালে ৫৮৫ বোতল ফেন্সিডিলসহ ২ জনকে আটক করেছে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা। এ সময় প্রাইভেটকার জব্দ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ১৫ সেপ্টেম্বর বিকাল বেলা সদরের আমতলী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে প্রাইভেটকারে ফেন্সিডিল পরিবহনকালে দুইজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয় এবং উক্ত প্রাইভেটকার তল্লাশী করে মোট ৫৮৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার শ্রীপুর গ্রামের আব্দুল কাদের এর ছেলে মোঃ আরিফ হোসেন (২৫) ও মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার কলমা গ্রামের বাচ্চু বেপারীর ছেলে মোঃ ফয়সাল বেপারী (২৪)। এক্ষেত্রে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেট কারটিও জব্দ করা হয়। আটককৃতমাদক ব্যবসায়ীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে। কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন