ঢাকা ১৩ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ব্রাজিলের জার্সি পরে মাদক সেবন, দুই যুবকের ১৫ দিনের কারাদণ্ড দুই মাসের শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ, বাবা আটক মুক্তিযোদ্ধাসহ আরও যাদের ভাতা বাড়বে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দুই শিশুসহ দগ্ধ ৫ কাতারের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের অর্থনীতি ২০২৬ সালের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের সাফল্যের ভূয়সী প্রশংসা সৌদি হজমন্ত্রীর সৌদি আরবে মুরাদনগরের প্রবাসী রাসেলের মৃত্যু, মরদেহ দেশে আনার আকুতি পরিবারের কবর থেকে সালমান শাহের দেহাবশেষ তোলার নির্দেশ আদালতের হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট

কুমিল্লায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ হত্যা, স্বামীর যাবজ্জীবন

অনলাইন সংস্করণ
১৮ নভেম্বর ২০২৫, ১১:৩৮ পূর্বাহ্ণ ৩১ বার পঠিত
কুমিল্লায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ হত্যা, স্বামীর যাবজ্জীবন
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা: কুমিল্লায় সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আয়েশা আক্তার রীমাকে শ্বাসরোধ হত্যার দায়ে স্বামী মোঃ জিয়াউদ্দিন নাসিরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসাথে তাকে দশ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার ১৮নভেম্বর কুমিল্লার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ সাইফুর রহমান এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি মোঃ জিয়াউদ্দিন নাসির আদালতে উপস্থিত ছিলেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর দুই আসামি ভিকটিমের ভাসুর মোঃ মহিউদ্দিন মাসুম ও জা শাহনাজ বেগমকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে। জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাড. ইউসুফ আলী এই তথ্য নিশ্চিত করেছেন। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৮ সালের পহেলা সেপ্টেম্বর কুমিল্লা নগরীর মনোহরপুর এলাকায় আসামি মোঃ জিয়াউদ্দিন নাসিরের ঘরে তার স্ত্রী আয়শা আক্তার রীমার (২৪) রহস্যজনক মৃত্যু হয়। রীমা তখন সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। ঘটনার পর আসামিপক্ষ দাবি করেন, রীমা পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যা করেছেন। তবে ভিকটিমের বাবা মোঃ বাহার মিয়া বাদী হয়ে রীমার স্বামী নাসির, ভাসুর মাসুম ও জা শাহনাজের বিরুদ্ধে পরিকল্পিতভাবে শ্বাসরোধে হত্যার অভিযোগ এনে কোতয়ালী মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার বিচারকালে প্রমাণিত হয় এটি আত্মহত্যা নয়, বরং একটি হত্যাকাণ্ড। স্বামী মোঃ জিয়াউদ্দিন নাসিরের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। পাবলিক প্রসিকিউটর অ্যাড. ই্উসুফ আলী বলেন, স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত রায় দিয়েছে। আমরা রাষ্ট্রপক্ষ এই রায়ে সন্তুষ্ট। এর মাধ্যমে ন্যায় প্রতিষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন