ঢাকা ১৪ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ব্রাজিলের জার্সি পরে মাদক সেবন, দুই যুবকের ১৫ দিনের কারাদণ্ড দুই মাসের শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ, বাবা আটক মুক্তিযোদ্ধাসহ আরও যাদের ভাতা বাড়বে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দুই শিশুসহ দগ্ধ ৫ কাতারের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের অর্থনীতি ২০২৬ সালের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের সাফল্যের ভূয়সী প্রশংসা সৌদি হজমন্ত্রীর সৌদি আরবে মুরাদনগরের প্রবাসী রাসেলের মৃত্যু, মরদেহ দেশে আনার আকুতি পরিবারের কবর থেকে সালমান শাহের দেহাবশেষ তোলার নির্দেশ আদালতের হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট

কুমিল্লায় আটক মাদক ব্যবসায়ী, তিন কেজি গাঁজা উদ্ধার

অনলাইন সংস্করণ
১১ নভেম্বর ২০২২, ৯:৪০ পূর্বাহ্ণ ১৪ বার পঠিত
কুমিল্লায় আটক মাদক ব্যবসায়ী, তিন কেজি গাঁজা উদ্ধার
বাঙ্গরাবাজার থানা প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরের বাঙ্গরায় ৩কেজি মাদক সহ গ্রেফতার হয়েছে জয় কর্মকার (২০) নামের একজন মাদক ব্যবসায়ী। গতকাল শুক্রবার উপজেলার কবিতীর্থ দৌলতপুরের নজরুল গেইট থেকে তাকে আটক করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ। আটককৃত জয় টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার সমরেশ কর্মকারের ছেলে। পার্শবর্তী জেলার সীমান্ত সংলগ্ন উপজেলা কসবা থেকে মাদকের চালান আসছে এরূপ গোপন সংবাদের ভিত্তিতে কবিতীর্থ দৌলতপুরের নজরুল গেইটে তল্লাশী অভিযান পরিচালনা করেন এসআই মোহাম্মদ হোসেনের নেতৃত্বাধীন ফোর্স। একজন রিক্সাযাত্রীকে সন্দেহ হলে তল্লাশীর এক পর্যায়ে তারসাথে বহনকারী স্কুল ব্যাগ থেকে উদ্ধার করা হয় তিন কেজি গাঁজা। বাঙ্গরা বাজার থানার ওসি (তদন্ত) দীনেশ চন্দ্র দাশ বলেন, মাদক ব্যবসায়ী জয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে শুক্রবার কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন