ঢাকা ১৩ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ব্রাজিলের জার্সি পরে মাদক সেবন, দুই যুবকের ১৫ দিনের কারাদণ্ড দুই মাসের শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ, বাবা আটক মুক্তিযোদ্ধাসহ আরও যাদের ভাতা বাড়বে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দুই শিশুসহ দগ্ধ ৫ কাতারের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের অর্থনীতি ২০২৬ সালের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের সাফল্যের ভূয়সী প্রশংসা সৌদি হজমন্ত্রীর সৌদি আরবে মুরাদনগরের প্রবাসী রাসেলের মৃত্যু, মরদেহ দেশে আনার আকুতি পরিবারের কবর থেকে সালমান শাহের দেহাবশেষ তোলার নির্দেশ আদালতের হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট

কুমিল্লায় গৃহকর্মীর শরীরে গরম পানি ঢেলে দিলেন অধ্যক্ষের স্ত্রী

অনলাইন সংস্করণ
৪ জানুয়ারি ২০২৩, ২:০৬ অপরাহ্ণ ১৭ বার পঠিত
কুমিল্লায় গৃহকর্মীর শরীরে গরম পানি ঢেলে দিলেন অধ্যক্ষের স্ত্রী
  • নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লায় সুমাইয়া (১২) নামে এক গৃহপরিচারিকাকে মারধর করে গায়ে গরম পানি নিক্ষেপ করে ঝলসে দিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আবু তাহেরের স্ত্রী তাহমিনা তুহিন। মঙ্গলবার (৩ জানুয়ারি) রাতে ধর্মপুর এলাকায় ভিক্টোরিয়া কলেজের পাশে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক অধ্যক্ষ আবু তাহেরের বাড়িতে এ ঘটনা ঘটে। সুমাইয়া দেবীদ্বার উপজেলার কালিরহাটের হাতিগড়া এলাকার শাহআলম মিয়ার মেয়ে। জন্মের কয়েক বছর পরই সুমাইয়াকে রেখে তার বাবা—মা অন্য জায়গায় আলাদা হয়ে চলে যায়। পরে অন্ধ নানির কাছে থাকে সুমাইয়া। স্থানীয় সূত্রে জানা যায়, সুমাইয়া দগ্ধ অবস্থায় বাড়ির দ্বিতীয় তলা থেকে লাফ দিয়ে পড়ে পাশে ভিক্টোরিয়া কলেজের ছাত্রীদের মেসে ঢুকে যায়। এ সময় আবু তাহেরে স্ত্রী নিচে নেমে সুমাইয়াকে বাসায় নিয়ে যেতে চাইলে মেসের মেয়েরা গেট লাগিয়ে ফেলে এবং ৯৯৯ এ কল করে পুলিশকে খবর দেয়। ওই ছাত্রী হলের এক ছাত্রী সময় সংবাদকে বলেন, মেয়েটি দগ্ধ অবস্থায় আমাদের বাসায় ঢুকে। মেয়েটির অবস্থা দেখে আমরা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মেয়েটিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যায়। চিকিৎসার পর মেয়েটিকে কোতোয়ালি থানায় এনে পুলিশ হেফাজতে রাখা হয়। মেয়েটির শরীরে বেত দিয়ে মারার দাগ রয়েছে। সুমাইয়া জানান, ৪ বছর ধরে অধ্যক্ষ আবু তাহেরের বাসায় কাজ করে সে। কাজে একটু দেরি বা ভুল হলেই আবু তাহেরের স্ত্রী তাহমিনা এবং আবু তাহেরের মেয়ে ফাহমিদা তাহের তিমু বেত্রাঘাত করত, গরম পানি গায়ে নিক্ষেপ করত। গত দুইদিন যাবত তাকে অনেক বেত দিয়ে আঘাত করেছে তারা। মঙ্গলবার রাতে মারধর করে গায়ে গরম পানি নিক্ষেপ করলে সে বাসা থেকে ছাত্রী মেসে চলে যায়। তবে ভিক্টোরিয়া কলেজের সাবেক অধ্যক্ষ আবু তাহের সময় সংবাদকে জানান, তার স্ত্রী তাহমিনা এই কাজ করেনি। গরম পানি ঢালতে গিয়ে নিজের ওপর পানি পড়ে। এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক তদন্ত মো. হানিফ সরকার সময় সংবাদকে বলেন, খবর পেয়ে পুলিশ মেয়েটিকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। বর্তমানে মেয়েটি থানায় পুলিশ হেফাজতে আছে। এ ঘটনায় শিশু আইনে মামলা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন