ঢাকা ১৪ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ব্রাজিলের জার্সি পরে মাদক সেবন, দুই যুবকের ১৫ দিনের কারাদণ্ড দুই মাসের শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ, বাবা আটক মুক্তিযোদ্ধাসহ আরও যাদের ভাতা বাড়বে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দুই শিশুসহ দগ্ধ ৫ কাতারের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের অর্থনীতি ২০২৬ সালের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের সাফল্যের ভূয়সী প্রশংসা সৌদি হজমন্ত্রীর সৌদি আরবে মুরাদনগরের প্রবাসী রাসেলের মৃত্যু, মরদেহ দেশে আনার আকুতি পরিবারের কবর থেকে সালমান শাহের দেহাবশেষ তোলার নির্দেশ আদালতের হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট

কুমিল্লায় মাদকের বিরুদ্ধে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

অনলাইন সংস্করণ
১৭ ফেব্রুয়ারি ২০২৫, ৫:৪২ অপরাহ্ণ ১৫ বার পঠিত
কুমিল্লায় মাদকের বিরুদ্ধে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা :
কুমিল্লায় মাদকের বিরুদ্ধে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাদক বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে নগরীর কুমিল্লা রেসিডেন্সিয়াল কলেজ মিলনায়েতনে ধ্বনি আবৃত্তি স্কুল ও কুমিল্লা রেসিডেন্সিয়াল কলেজ বিতর্ক দলের সহযোগিতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে “মাদক নিয়ন্ত্রণে আইনের যথাযথ প্রয়োগই মূখ্য”এই বিষয়ের উপর রেসিডেন্সিয়াল কলেজে একাদ্বশ ও দ্বাদশ শ্রেণীর বিতার্কিক দল পক্ষে ও বিপক্ষে বিতর্কে অংশ গ্রহণ করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ মো: আব্দুল হান্নান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বদরুল হুদা জেনু। বিতর্ক প্রতিযোগিতায় মডারেটররের দায়িত্ব পালন করেন কুমিল্লা রেসিডেন্সিয়াল কলেজের আইসিটি বিভাগের প্রভাষক শরিফ আহমেদ। এসময় বিচারকের দায়িত্ব পালন করেন আবৃত্তি জোট এর সভাপতি বিশিষ্ট বাচিক শিল্পী বদরুল হুদা জেনু, ধ্বনি আবৃত্তি স্কুল কুমিল্লার অধ্যক্ষ মাহতাব সোহেল এবং ধ্বনি আবৃত্তি চর্চাকেন্দ্র কুমিল্লার সাধারন সম্পাদক রুমানা রুমি। উপস্থিত ছিলেন, ঐতিহ্য কুমিল্লার সভাপতি জাহাঙ্গীর আলম ইমরুলসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে অনুষ্ঠিত আলোচনায় মাদকের ক্ষতিকর প্রভাব ও এ থেকে উত্তোরনের বিষয়ে আলোচনা করেন অতিথিবৃন্দ। এ অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর মাদকের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করে মাদক নির্মূলে শপথ গ্রহন করেন। সবশেষে শিক্ষার্থীদের মাঝে মাদকের ক্ষতিকর দিক লেখা সম্বলিত জ্যামিতি বক্স, স্কেল, খাতা ও কলম বিতরণ করা হয়।

আরও পড়ুন