ঢাকা ১৪ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ব্রাজিলের জার্সি পরে মাদক সেবন, দুই যুবকের ১৫ দিনের কারাদণ্ড দুই মাসের শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ, বাবা আটক মুক্তিযোদ্ধাসহ আরও যাদের ভাতা বাড়বে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দুই শিশুসহ দগ্ধ ৫ কাতারের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের অর্থনীতি ২০২৬ সালের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের সাফল্যের ভূয়সী প্রশংসা সৌদি হজমন্ত্রীর সৌদি আরবে মুরাদনগরের প্রবাসী রাসেলের মৃত্যু, মরদেহ দেশে আনার আকুতি পরিবারের কবর থেকে সালমান শাহের দেহাবশেষ তোলার নির্দেশ আদালতের হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট

কুমিল্লায় ৪৬ হাজার পিস ইয়াবাসহ আটক ১

অনলাইন সংস্করণ
১৮ ফেব্রুয়ারি ২০২৫, ২:১৫ অপরাহ্ণ ১৮ বার পঠিত
কুমিল্লায় ৪৬ হাজার পিস ইয়াবাসহ আটক ১
  • নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা:
কুমিল্লায় প্রায় অর্ধলাখ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব ১১ সিপিসি ২। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লা কোতোয়ালি থানার আমতলী এলাকায় অভিযান পরিচালনা করে র‍্যাব। জব্দ ইয়াবা ও আটক মাদক কারবারি সবুজ। ছবি: সময় সংবাদ এ সময় আটককৃত মাদক কারবারি থেকে ৪৬ হাজার ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবা বহনকারী প্রাইভেটকারটি উদ্ধার করা হয়েছে। একইদিন দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা র‍্যাব ১১ সিপিসি ২ এর অধিনায়ক লে. কমান্ডার মাহমুদুল হাসান। আরও পড়ুন: মাদকাসক্ত বাবার হাতে সাত বছর বয়সী ছেলে খুন! আটক মাদক কারবারি মো. সবুজ কুমিল্লা জেলার কোতোয়ালি মডেল থানার শীবের বাজার রাংগুরি গ্রামের মো. জাহাঙ্গীরের ছেলে। র‍্যাব সূত্রে জানা যায়, আটককৃত মাদক কারবারি সবুজ প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‍্যাবকে জানায়, তিনি দীর্ঘদিন ধরে প্রাইভেটকারে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরামূল্যে বিক্রয় করে। কুমিল্লা র‍্যাব ১১ সিপিসি ২ এর অধিনায়ক লে. কমান্ডার মাহমুদুল হাসান সময় সংবাদকে বলেন, র‍্যাব-১১ মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে অভিযান পরিচালনা করে। আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনী পদক্ষেপের জন্য কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন