ঢাকা ১৩ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ব্রাজিলের জার্সি পরে মাদক সেবন, দুই যুবকের ১৫ দিনের কারাদণ্ড দুই মাসের শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ, বাবা আটক মুক্তিযোদ্ধাসহ আরও যাদের ভাতা বাড়বে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দুই শিশুসহ দগ্ধ ৫ কাতারের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের অর্থনীতি ২০২৬ সালের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের সাফল্যের ভূয়সী প্রশংসা সৌদি হজমন্ত্রীর সৌদি আরবে মুরাদনগরের প্রবাসী রাসেলের মৃত্যু, মরদেহ দেশে আনার আকুতি পরিবারের কবর থেকে সালমান শাহের দেহাবশেষ তোলার নির্দেশ আদালতের হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট

কুমিল্লায় ৮ যাত্রীকে পুড়িয়ে হত্যা, বাবা-ছেলে গ্রেফতার

অনলাইন সংস্করণ
১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩১ পূর্বাহ্ণ ১৯ বার পঠিত
কুমিল্লায় ৮ যাত্রীকে পুড়িয়ে হত্যা, বাবা-ছেলে গ্রেফতার
  • ডেস্ক রিপোর্ট, কুমিল্লা:
কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা মেরে ৮ যাত্রীকে পুড়িয়ে হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান ও তার ছেলে যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ওই চেয়ারম্যানের নাম সালাউদ্দিন আহমেদ মজুমদার। তিনি কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং একাই ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ছিলেন। একসঙ্গে তার ছেলে কালিকাপুর ইউনিয়ন যুবলীগ নেতা নেয়ামত উল্লাহ মজুমদার রুমিকে গ্রেফতার করা হয়েছে। রবিবার ( ১৬ ফেব্রুয়ারি) দুপুরে দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে শনিবার দিবাগত রাতে কুমিল্লা নগরীর একটি আবাসিক বাসা থেকে দুজনকে গ্রেফতার করা হয়েছে। কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ এসব তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের কালিকাপুর ইউনিয়নের নোয়াবাজারে যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা হামলায় ৮ যাত্রী নিহত হয়। এ ঘটনায় গত বছর বাসের মালিক আবুল খায়ের বাদী হয়ে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক, সাবেক আইজিপি শহীদুল হকসহ ১৯০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ মামলায় কালিকাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ মজুমদার ১১নং আসামি ও তার পুত্র নেয়ামত উল্লাহ মজুমদার রুমি ৭৯নং আসামি। গোয়েন্দা পুলিশ কুমিল্লা শহর থেকে তাদের গ্রেফতার করে। কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ বলেন, পেট্রোলবোমা মেরে বাসের ৮ যাত্রী হত্যা মামলায় আওয়ামী লীগের সালাউদ্দিন আহমেদ মজুমদার ও তার পুত্র যুবলীগ নেতা নেয়ামত উল্লাহ মজুমদার রুমিকে গ্রেফতার করা হয়েছে। সুত্র: খোলাকাগজ

আরও পড়ুন