ঢাকা ১৩ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ব্রাজিলের জার্সি পরে মাদক সেবন, দুই যুবকের ১৫ দিনের কারাদণ্ড দুই মাসের শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ, বাবা আটক মুক্তিযোদ্ধাসহ আরও যাদের ভাতা বাড়বে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দুই শিশুসহ দগ্ধ ৫ কাতারের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের অর্থনীতি ২০২৬ সালের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের সাফল্যের ভূয়সী প্রশংসা সৌদি হজমন্ত্রীর সৌদি আরবে মুরাদনগরের প্রবাসী রাসেলের মৃত্যু, মরদেহ দেশে আনার আকুতি পরিবারের কবর থেকে সালমান শাহের দেহাবশেষ তোলার নির্দেশ আদালতের হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট

কুমিল্লার চান্দিনায় সড়ক দুর্ঘটনায় ট্রাক হেলপারের মৃত্যু

অনলাইন সংস্করণ
১৯ জুন ২০২১, ১২:২৩ অপরাহ্ণ ১৫ বার পঠিত
কুমিল্লার চান্দিনায় সড়ক দুর্ঘটনায় ট্রাক হেলপারের মৃত্যু
চান্দিনা প্রতিনিধিঃ
কুমিল্লার চান্দিনায় সড়ক দুর্ঘটনায় ট্রাক হেলপার মো. ইসরাফিল এর মৃত্যু হয়েছে । শনিবার (১৯ জুন) ভোর সাড়ে ৫টায় কুমিল্লার চান্দিনা উপজেলার ছয়ঘড়িয়া এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসরাফিল সাতক্ষীরা সদর উপজেলার ট্রাকচালক মশিউর রহমানের ছেলে। এ সময় মারাত্মক আহত হন পিতা মশিউর রহমানও। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মহাসড়কের ছয়ঘড়িয়া বাজার এলাকায় দাঁড়িয়ে ছিল ঢাকামুখী একটি ট্রাক। ট্রাকটির পেছনে ধাক্কা দেয় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা অপর একটি পণ্যবাহী ট্রাক। এসময় আঘাতকারী ট্রাকটি দুমড়েমুচড়ে গেলে ঘটনাস্থলেই নিহত হন এর হেলপার ইসরাফিল। আহত অবস্থায় ট্রাকটিতে আটকে যান চালক মশিউর রহমান। খবর পেয়ে চান্দিনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট আহত ট্রাকচালককে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চান্দিনা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার অনয় কুমার ঘোষ জানান, নিয়ন্ত্রণ হারিয়ে থেমে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেওয়ার কারণে আঘাতকারী ট্রাকটি দুমড়েমুচড়ে যায়। এতেই ঘটনাস্থলেই মারা যান হেলপারের। আর মারাত্মক আহত অবস্থায় আটকে থাকেন চালক। আমরা হতাহত দুইজনকেই উদ্ধার করি। মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করি এবং আহত চালককে হাসপাতালে পৌঁছে দেই।’ হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইন-চার্জ (ইন্সপেক্টর) সালেহ আহম্মেদ বলেন, ট্রাকচালক পিতা নিজের ছেলেকেই হেলপার হিসেবে রেখেছিলেন। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হচ্ছে।’

আরও পড়ুন