ঢাকা ১৪ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ব্রাজিলের জার্সি পরে মাদক সেবন, দুই যুবকের ১৫ দিনের কারাদণ্ড দুই মাসের শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ, বাবা আটক মুক্তিযোদ্ধাসহ আরও যাদের ভাতা বাড়বে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দুই শিশুসহ দগ্ধ ৫ কাতারের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের অর্থনীতি ২০২৬ সালের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের সাফল্যের ভূয়সী প্রশংসা সৌদি হজমন্ত্রীর সৌদি আরবে মুরাদনগরের প্রবাসী রাসেলের মৃত্যু, মরদেহ দেশে আনার আকুতি পরিবারের কবর থেকে সালমান শাহের দেহাবশেষ তোলার নির্দেশ আদালতের হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট

কুমিল্লার বাঙ্গরায় ১০ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকার সহ মাদক ব্যবসায়ী আটক

অনলাইন সংস্করণ
১৭ এপ্রিল ২০২১, ১১:৪৪ পূর্বাহ্ণ ১৬ বার পঠিত
কুমিল্লার বাঙ্গরায় ১০ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকার সহ মাদক ব্যবসায়ী আটক
সাজ্জাদ হোসেন শিমুল:
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় ১০ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকার সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৬ এপ্রিল) দিবাগত রাত ৩টা ১৫মিনিটে বাঙ্গরা বাজার থানাধীন মেটংগর সিএনজি স্টেশনের সামনে পাকা রাস্তা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন সাহেব নগর এলাকার জাকির হোসেনের ছেলে সোহাগ (২৫) ও একই উপজেলার হায়দরাবাদ গ্রামের জামাল মিয়ার ছেলে হাবিবুর রহমান ওরফে তুষার (২২)। বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান তালুকদার বলেন, কুমিল্লা জেলা পুলিশ সুপারের দিক নির্দেশনায় মুরাদনগর সার্কেলের তদারকিতে আমাদের এস. আই সাহনাজের নেতৃত্বে এ.এস.আই জুয়েলসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন মেটংগর সিএনজি স্টেশনের সামনে পাকা সড়কের উপর অভিযান পরিচালনা করে। এসময় একটি প্রাইভেটকার সন্দেহজনক হওয়ায় গাড়ীটি দাড়করালে মাদক ব্যবসায়ীদ্বয় দৌড়ে পালাবার চেষ্টাকালে ২জন কে আটক করে জিজ্ঞাসাবাদ করাহয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে গাড়ীতে মাদক বহন করছে বলে জানায় তারা। পরে তল্লাশী করে গাড়ির পিছন থেকে পলিথিনে মোড়ানো ১০কেজি পরিমানের একটি গাঁজার ব্যাগ উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে আরো জানায়, উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন হায়দরাবাদের মৃত খলিলুর রহমানের ছেলে রবিউল আউয়াল (৩০) নামে এক ব্যাক্তির কাছথেকে ১০কেজি গাঁজা সংগ্রহ করে অন্যত্র বিক্রির জন্য নিয়ে জাচ্ছিলেন তারা। এ ঘটনায় শনিবার (১৭ এপ্রিল) দুপুরে ওই মাদক ব্যবসায়ী দুজনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। [embed]https://youtu.be/BT_MMvryZWY[/embed]

আরও পড়ুন