ঢাকা ১৪ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ব্রাজিলের জার্সি পরে মাদক সেবন, দুই যুবকের ১৫ দিনের কারাদণ্ড দুই মাসের শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ, বাবা আটক মুক্তিযোদ্ধাসহ আরও যাদের ভাতা বাড়বে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দুই শিশুসহ দগ্ধ ৫ কাতারের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের অর্থনীতি ২০২৬ সালের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের সাফল্যের ভূয়সী প্রশংসা সৌদি হজমন্ত্রীর সৌদি আরবে মুরাদনগরের প্রবাসী রাসেলের মৃত্যু, মরদেহ দেশে আনার আকুতি পরিবারের কবর থেকে সালমান শাহের দেহাবশেষ তোলার নির্দেশ আদালতের হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট

কুমিল্লায় ট্রাকে ফেন্সিডিল পরিবহনকালে আটক ২

অনলাইন সংস্করণ
১১ অক্টোবর ২০২০, ১০:০১ পূর্বাহ্ণ ১৪ বার পঠিত
কুমিল্লায় ট্রাকে ফেন্সিডিল পরিবহনকালে আটক ২
নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লা সদরের আলেখারচর বিশ্বরোড এলাকা থেকে ট্রাকে করে ফেন্সিডিল পরিবহনকালে ২ জনকে আটক করেছে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা। এ সময় ২ শত বোতল ফেন্সিডিলসহ ট্রাকটি জব্দ করা হয়। রোববার (১১ অক্টোবর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা র‌্যাব। র‌্যব সূত্র জানায়, র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোররাতে কুমিল্লা সদরের আলেখারচর বিশ্বরোড মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ট্রাকে করে ফেন্সিডিল পরিবহনকালে দুইজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করে। এসময়ে উক্ত ট্রাক তল্লাশী করে ২০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন ফেনী জেলার ফেনী সদর থানার দৌলতপুর গ্রামের মৃত ওবায়দুল হকের ছেলে নুরুল আফসার (৩৭) ও লক্ষীপুর জেলার লক্ষীপুর সদর থানার শাকচর গ্রামের মৃত সাখায়েত উল্লাহ্র ছেলে মোঃ মহরম আলী (৪৪)। এক্ষেত্রে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়। আটককৃৃত মাদক ব্যবসায়ীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে তারা দীর্ঘদিন যাবৎ জব্দকৃত ট্রাকে করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে ধৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালি থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন