ঢাকা ১৪ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ব্রাজিলের জার্সি পরে মাদক সেবন, দুই যুবকের ১৫ দিনের কারাদণ্ড দুই মাসের শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ, বাবা আটক মুক্তিযোদ্ধাসহ আরও যাদের ভাতা বাড়বে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দুই শিশুসহ দগ্ধ ৫ কাতারের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের অর্থনীতি ২০২৬ সালের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের সাফল্যের ভূয়সী প্রশংসা সৌদি হজমন্ত্রীর সৌদি আরবে মুরাদনগরের প্রবাসী রাসেলের মৃত্যু, মরদেহ দেশে আনার আকুতি পরিবারের কবর থেকে সালমান শাহের দেহাবশেষ তোলার নির্দেশ আদালতের হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট

কুমিল্লায় বহুতল ভবন থেকে লাফিয়ে পড়ে বিশ্ববিদ্যালয় ছাত্রীর আত্মহত্যা

অনলাইন সংস্করণ
১ ডিসেম্বর ২০২০, ১:৪৮ অপরাহ্ণ ১৫ বার পঠিত
কুমিল্লায় বহুতল ভবন থেকে লাফিয়ে পড়ে বিশ্ববিদ্যালয় ছাত্রীর আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদকঃ
কুমিল্লা নগরী ধর্মসাগর পাড় এলাকায় বহুতল ভবন থেকে লাফিয়ে পড়ে জান্নাতুল হাসিন (২৩) নামে সদ্য বিবিএ পাশ করা এক তরুনী আত্মহ’ত্যা করেছে। সে ১০ নং ওয়ার্ড এলাকার ইদ্রিস মেহেদীর মেয়ে । মঙ্গলবার দুপুরে ১০ নং ওয়ার্ড কাউন্সিলর মনজুর কাদের মনির কার্যালয় সামনের বহুতল ভবনে এ ঘটনা ঘটে । এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা পুলিশকে খবর দেয়। ইদ্রিস মেহেদী জানান, সোমবার রাতে ঢাকা থেকে কুমিল্লায় আসে জান্নাতুল হাসিন। কোন কারণে তার মন খারাপ দেখেছি। মঙ্গলবার বেলা দেড়টায় শ্যাম্পু আনার কথা বলে সে বাসা থেকে বের হয়। পরে জানতে পারি সে পাশের গোল্ড সিলভার হোমস নামের একটি নয়তলা আবাসিক ভবনের ছাদ থেকে নিচে পড়ে যায়। এখনো বুঝতে পারছি না সে আত্মহ’ত্যা করেছে নাকি অন্য কিছু। আমার তিন মেয়ে এক ছেলের মধ্যে জান্নাতুল হাসিন মেঝো। সে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিবিএ শেষ করে এমবিএ পড়ার প্রস্তুতি নিচ্ছিলো। পাশাপাশি একটি ব্যাংকে ইন্টার্নি করছিলো। গোল্ড সিলভার হোমস ভবনের নিরাপত্তারক্ষী হাবিবুর রহমান জানান, মেয়েটি বাসায় প্রবেশের সময় কার কাছে যাবে জানতে চাইলে জানায়, ছয়তলায় রাফি আংকেলের মেয়ে সোহানার নিকট যাবে। ৮-১০ মিনিট পর দেখি ওই মেয়েটি নিচে পড়ে আছে। স্থানীয়দের ধারণা প্রেম সক্রান্ত বিষয় নিয়ে অভিমান করে আত্মহত্য করেছে। কেউ কেউ বলছে সম্প্রতি তার প্রেমিকের অন্য স্থানে বিয়ে হয়েছে । এতে করে সে ক্ষুব্ধ ছিল । বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা কান্দিরপাড় ফাঁড়ি ইনচার্জ নুরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে আত্মহ’ত্যা । লাশ ময়নাতদন্ত জন্য কুমিল্লা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে । তদন্ত শেষে বিস্তরিত জানা যাবে ।

আরও পড়ুন