ঢাকা ১৪ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ব্রাজিলের জার্সি পরে মাদক সেবন, দুই যুবকের ১৫ দিনের কারাদণ্ড দুই মাসের শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ, বাবা আটক মুক্তিযোদ্ধাসহ আরও যাদের ভাতা বাড়বে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দুই শিশুসহ দগ্ধ ৫ কাতারের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের অর্থনীতি ২০২৬ সালের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের সাফল্যের ভূয়সী প্রশংসা সৌদি হজমন্ত্রীর সৌদি আরবে মুরাদনগরের প্রবাসী রাসেলের মৃত্যু, মরদেহ দেশে আনার আকুতি পরিবারের কবর থেকে সালমান শাহের দেহাবশেষ তোলার নির্দেশ আদালতের হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট

কুমিল্লায় বিপুল পরিমাণ গাঁজাসহ একই পরিবারের দুই ভাই আটক

অনলাইন সংস্করণ
১০ ফেব্রুয়ারি ২০২১, ১২:০১ অপরাহ্ণ ১২ বার পঠিত
কুমিল্লায় বিপুল পরিমাণ গাঁজাসহ একই পরিবারের দুই ভাই আটক
ডেস্ক রিপোর্টঃ
কুমিল্লা সদর উপজেলার আমড়াতলী থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ ২ মাদক ব্যবসায়িকে আটক করেছে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল। মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) গভীর রাতে জেলার আমড়াতলী এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতমাদক ব্যবসায়ীরা হলেন, কুমিল্লার কোটেশ্বর গ্রামের মৃত মোসলেম মিয়ার দুই ছেলে মোঃ ইউসুফ মিয়া (২৭) ও মোঃ স্বপন মিয়া (২৫)। কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত মাদক ব্যবসায়িরা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এই বিষয়ে আসামীদের বিরুদ্ধে কুমিল্লার কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আরও পড়ুন