ঢাকা ১৩ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ব্রাজিলের জার্সি পরে মাদক সেবন, দুই যুবকের ১৫ দিনের কারাদণ্ড দুই মাসের শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ, বাবা আটক মুক্তিযোদ্ধাসহ আরও যাদের ভাতা বাড়বে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দুই শিশুসহ দগ্ধ ৫ কাতারের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের অর্থনীতি ২০২৬ সালের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের সাফল্যের ভূয়সী প্রশংসা সৌদি হজমন্ত্রীর সৌদি আরবে মুরাদনগরের প্রবাসী রাসেলের মৃত্যু, মরদেহ দেশে আনার আকুতি পরিবারের কবর থেকে সালমান শাহের দেহাবশেষ তোলার নির্দেশ আদালতের হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট

কুমিল্লায় ভূয়া সেনাবাহিনীর কর্নেল গেপ্তার

অনলাইন সংস্করণ
১৩ অক্টোবর ২০২০, ৪:২৩ অপরাহ্ণ ১৩ বার পঠিত
কুমিল্লায় ভূয়া সেনাবাহিনীর কর্নেল গেপ্তার
নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লা জেলার শাসনগাছা বাসস্ট্যান্ড এলাকা থেকে এক ভুয়া কর্নেলসহ তার সহযোগীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ভুয়া কর্নেলের নাম মো.রিপন মিয়া (৩০)। তিনি জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ গ্রামের মো.চাঁন মিয়ার ছেলে, এবং জেলার বাঙ্গরা বাজার থানার পান্ডুঘর গ্রামের সুরুজ মিয়ার ছেলে ভূয়া কর্নেলের সহযোগী সাগর (৪৭)। তারা চাকরি দেওয়া এবং আমেরিকায় লোক পাঠানোর কথা বলে লোকজনের নিকট থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব। তিনি জানান, মঙ্গলবার ভোরে র‌্যাবের একটি দল শাসনগাছা বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সহযোগীসহ ওই ভুয়া কর্নেল পরিচয় প্রদানকারীকে গ্রেফতার করেন। রিপন নিজেকে বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল পরিচয় দিয়ে সেনাবাহিনী, বিজিবিসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়া এবং আমেরিকায় লোক পাঠানোর লোভনীয় অফার দিয়ে বিভিন্ন লোকজনের নিকট থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এক্ষেত্রে অর্থ সংগ্রহের কাজে তাকে সহযোগিতা করতো সাগর। অভিযানে বিভিন্ন সময় মোবাইল ফোনে মিথ্যা পরিচয় দিয়ে টাকা নেওয়ার অডিও রেকর্ডিংও উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন