ঢাকা ১৪ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ব্রাজিলের জার্সি পরে মাদক সেবন, দুই যুবকের ১৫ দিনের কারাদণ্ড দুই মাসের শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ, বাবা আটক মুক্তিযোদ্ধাসহ আরও যাদের ভাতা বাড়বে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দুই শিশুসহ দগ্ধ ৫ কাতারের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের অর্থনীতি ২০২৬ সালের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের সাফল্যের ভূয়সী প্রশংসা সৌদি হজমন্ত্রীর সৌদি আরবে মুরাদনগরের প্রবাসী রাসেলের মৃত্যু, মরদেহ দেশে আনার আকুতি পরিবারের কবর থেকে সালমান শাহের দেহাবশেষ তোলার নির্দেশ আদালতের হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট

কুমিল্লায় ৭৭ বোতল বিদেশী মদসহ দুই মাদক ব্যবসায়ী আটক

অনলাইন সংস্করণ
২৬ সেপ্টেম্বর ২০২০, ১১:২৯ পূর্বাহ্ণ ১৩ বার পঠিত
কুমিল্লায় ৭৭ বোতল বিদেশী মদসহ দুই মাদক ব্যবসায়ী আটক
ফয়সাল মবিন পলাশঃ কুমিল্লার সদর দক্ষিণ থেকে পিকআপে করে বিদেশী মদ পরিবহনকালে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে র‌্যাব-১১ এর সিপিসি-২। শুক্রবার রাতে সদর দক্ষিণ থানার উলন সাকিনস্থ চট্টগ্রাম-ঢাকাগামী মহাসড়কে অভিযান পরিচালনা করে তাদের কাছ থেকে ৭৭ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। মাদক পরিবহনের কাজে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়। আটককৃতরা কুমিল্লার নাঙ্গলকোটের পোশাই গ্রামের হক সাহেবের ছেলে মোঃ শাহীন আলম @ শাহীন (২৭) ও একই এলাকার আব্দুর রহমানের ছেলে মোঃ আলী আসগর @ সোহাগ (২৬)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে বিদেশী মদসহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এ বিষয়ে তাদের বিরুদ্ধে কুমিল্লার সদর দক্ষিণ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে কুমিল্লা র‌্যাব-১১ এর সিপিসি-২ এর অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব।

আরও পড়ুন