ঢাকা ১৩ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ব্রাজিলের জার্সি পরে মাদক সেবন, দুই যুবকের ১৫ দিনের কারাদণ্ড দুই মাসের শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ, বাবা আটক মুক্তিযোদ্ধাসহ আরও যাদের ভাতা বাড়বে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দুই শিশুসহ দগ্ধ ৫ কাতারের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের অর্থনীতি ২০২৬ সালের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের সাফল্যের ভূয়সী প্রশংসা সৌদি হজমন্ত্রীর সৌদি আরবে মুরাদনগরের প্রবাসী রাসেলের মৃত্যু, মরদেহ দেশে আনার আকুতি পরিবারের কবর থেকে সালমান শাহের দেহাবশেষ তোলার নির্দেশ আদালতের হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট

কুমিল্লা টাউন হলে নতুন করে বহুতল আধুনিক ভবন নির্মান করা হবে – এমপি বাহার

অনলাইন সংস্করণ
৩০ আগস্ট ২০২০, ১০:৫৪ পূর্বাহ্ণ ১২ বার পঠিত
কুমিল্লা টাউন হলে নতুন করে বহুতল আধুনিক ভবন নির্মান করা হবে – এমপি বাহার
ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ কুমিল্লা বীরচন্দ্র গণ পাঠাগার ও নগর মিলনায়তন, কুমিল্লা টাউন হলের ১৩২ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) বিকাল চার টায় কুমিল্লা টাউন হল মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার। করোনাভাইরাস প্রদুর্ভাবের কারনে স্বাস্থ্য বিধি মেনে বীরচন্দ্র গণ পাঠাগার ও নগর মিলনায়তনের সদস্যরা সাধারণ সভায় অংশ নেন। সভায় বিগত বছরের কার্যবিবরণী পাঠ ও অনুমোদন, শোক প্রস্তাব, সাধারণ সম্পাদকের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন ও ২০১৯-২০ অর্থ বছরের হিসাব উপস্থাপন ও অনুমোদন করা হয়। সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে আ ক ম বাহাউদ্দিন বাহার আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, কুমিল্লা টাউন হলে নতুন ভবন নির্মান করা হবে। পুরাতন ও জরাজীর্ণ ভবনটিকে ভেঙ্গে এখানে নতুন আধুনিক ও বহুতল ভবন নির্মানের বিষয়ে তুলে ধরেণ তিনি। এমপি বাহার বলেন, কুমিল্লা বীরচন্দ্র গণ পাঠাগার ও নগর মিলনায়তন, কুমিল্লা টাউন হলের ডিজিটাল সার্ভে করা হয়েছে যা কুমিল্লার বিশিষ্টজনদের নিয়ে আলোচনার মাধ্যমে উপস্থাপন করা হবে। এ প্রকল্প বাস্তবায়নের জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন। ১৩২ তম বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন পাঠাগারের সহ-সভাপতি মিয়া মোঃ গিয়াস উদ্দিন। সাধারণ সভা পরিচালনা করেন কুমিল্লা টাউন হলের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন।

আরও পড়ুন