ঢাকা ১৪ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ব্রাজিলের জার্সি পরে মাদক সেবন, দুই যুবকের ১৫ দিনের কারাদণ্ড দুই মাসের শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ, বাবা আটক মুক্তিযোদ্ধাসহ আরও যাদের ভাতা বাড়বে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দুই শিশুসহ দগ্ধ ৫ কাতারের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের অর্থনীতি ২০২৬ সালের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের সাফল্যের ভূয়সী প্রশংসা সৌদি হজমন্ত্রীর সৌদি আরবে মুরাদনগরের প্রবাসী রাসেলের মৃত্যু, মরদেহ দেশে আনার আকুতি পরিবারের কবর থেকে সালমান শাহের দেহাবশেষ তোলার নির্দেশ আদালতের হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট

গাইবান্ধায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

অনলাইন সংস্করণ
৭ আগস্ট ২০২০, ১২:২২ অপরাহ্ণ ১৬ বার পঠিত
গাইবান্ধায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ

গাইবান্ধার সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে আবিদ নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির বয়স ছিলো ৫ বছর।

আজ শুক্রবার (৭ই আগষ্ট) দুপুরে সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের উত্তর হরিনসিংহা গ্রামের নানার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত শিশু আবিদ বল্লমঝাড় ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের জোহা মিয়ার ছেলে। মা বাবার সাথে নানার বাড়িতে বেড়াতে এসেছিল শিশু আবিদ।

স্থানীয়দের বরাত দিয়ে রামচন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, আজ দুপুরে সহপাঠি শিশুদের সাথে খেলছিল আবিদ। হঠাৎ করে সবার অজান্তে পার্শ্ববর্তী পুকুরে ডুবে যায় সে। পরে অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক শিশু আবিদকে মৃত ঘোষণা করে।

আরও পড়ুন