ঢাকা ১৩ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ব্রাজিলের জার্সি পরে মাদক সেবন, দুই যুবকের ১৫ দিনের কারাদণ্ড দুই মাসের শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ, বাবা আটক মুক্তিযোদ্ধাসহ আরও যাদের ভাতা বাড়বে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দুই শিশুসহ দগ্ধ ৫ কাতারের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের অর্থনীতি ২০২৬ সালের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের সাফল্যের ভূয়সী প্রশংসা সৌদি হজমন্ত্রীর সৌদি আরবে মুরাদনগরের প্রবাসী রাসেলের মৃত্যু, মরদেহ দেশে আনার আকুতি পরিবারের কবর থেকে সালমান শাহের দেহাবশেষ তোলার নির্দেশ আদালতের হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট

ঘোড়াশাল ফুটবল টুর্নামেন্টের ফাইনালে গৌরীপুর একাডেমি চ্যাম্পিয়ন

অনলাইন সংস্করণ
২৫ জানুয়ারি ২০২৫, ৫:২৩ অপরাহ্ণ ২১ বার পঠিত
ঘোড়াশাল ফুটবল টুর্নামেন্টের ফাইনালে গৌরীপুর একাডেমি চ্যাম্পিয়ন
  • মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লা জেলার মুরাদনগরে ঘোড়াশাল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার ঘোড়াশাল খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনালে নয়াকান্দি চন্ডিরচর ফুটবল একাদশকে ২-১ গোলে হারিয়ে গৌরীপুর ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন হয়েছে। এলডোরাডো হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান এনামুল হকের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ দাদার ছোট ভাই টোটাল কমিউনিকেশন লিমিটেডের চেয়ারম্যান কাজী শাহ জুন্নুন বসরী। শিক্ষক মোহাম্মদ কামরুজ্জামান ও সৌদি আরব প্রবাসী মমিনুল ইসলামের সার্বিক তত্বাবধানে খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক এ্যাডভোকেট নাছির উদ্দিন। অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা মুরশেদ মিয়া, মুকবুল হোসেন মাস্টার, সিনিয়র শিক্ষক আজিজুল হক, বীর মুক্তিযোদ্ধা আঃ মতিন সরকার, সাবেক ছাত্রদল নেতা সোহাগ মিয়া প্রমুখ। খেলা পরিচালনা কমিটির সাধারন সম্পাদক হিসেবে ছিলেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের উপ-সচিব ইমরুল কায়েস। ২০২৪ সালের ২৩শে নভেম্বর শুরু হওয়া ঘোড়াশাল ফুটবল টুর্নামেন্টে ১৬ দল অংশ গ্রহন করেন। প্রথম পর্ব ও সেমিফাইনাল এবং কোয়াটার ফাইনাল পর্ব পেরিয়ে নয়াকান্দি চন্ডিরচর ফুটবল একাদশ ও গৌরীপুর ফুটবল একাডেমি ফাইনালে উঠে।

আরও পড়ুন