ঢাকা ১৪ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ব্রাজিলের জার্সি পরে মাদক সেবন, দুই যুবকের ১৫ দিনের কারাদণ্ড দুই মাসের শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ, বাবা আটক মুক্তিযোদ্ধাসহ আরও যাদের ভাতা বাড়বে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দুই শিশুসহ দগ্ধ ৫ কাতারের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের অর্থনীতি ২০২৬ সালের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের সাফল্যের ভূয়সী প্রশংসা সৌদি হজমন্ত্রীর সৌদি আরবে মুরাদনগরের প্রবাসী রাসেলের মৃত্যু, মরদেহ দেশে আনার আকুতি পরিবারের কবর থেকে সালমান শাহের দেহাবশেষ তোলার নির্দেশ আদালতের হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট

চাঁদপুরে লঞ্চের কেবিন থেকে তরুণীর মরদেহ উদ্ধার

অনলাইন সংস্করণ
২২ অক্টোবর ২০২০, ৫:৪৬ অপরাহ্ণ ১৪ বার পঠিত
চাঁদপুরে লঞ্চের কেবিন থেকে তরুণীর মরদেহ উদ্ধার
চাঁদপুর (কুমিল্লা) প্রতিনিধিঃ
চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চ এমভি আব-এ জমজম লঞ্চের দ্বিতীয় তলার স্টাফ কেবিন থেকে অজ্ঞাত এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে, চাঁদপুর লঞ্চঘাটে জমজম লঞ্চের ইঞ্জিন গিজারের কক্ষের কেবিন থেকে তরুনীর মৃতদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য লঞ্চের তিন স্টাফকে আটক করেছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১১টায় চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে লঞ্চটি। সাড়ে ৬শ’ টাকার বিনিময়ে এক যুবক ও ওই মেয়েকে কেবিনটি ভাড়া দেয়া হয়। বৃহস্পতিবার কেবিনটি পরিস্কার করতে গিয়ে কক্ষটি তালা বন্ধ দেখতে পায় কর্মচারীরা। পরে কেবিন খুলে তরুণীর মৃতদেহ দেখেতে পেয়ে লঞ্চ কর্মচারীরা বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ জানায়, তরুণীর গায়ে থাকা ফিতা গলায় পেঁচিয়ে হত্যা করা হয়েছে। যেহেতু যাত্রী সেজে এক ব্যক্তি কক্ষটি ভাড়া নিয়েছে। ধারণা করা হচ্ছে, হত্যাটি একজনই করতে পারে। তবে ধর্ষণের পর হত্যা হয়েছে কিনা তা ময়নাতদন্তের পর জানা যাবে।

আরও পড়ুন